Tag Archives: আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর টাউনহলের দেয়ালের সংস্কার

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর ধর্মপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান: ১২ জন আটক

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের কুমিল্লার অনলাইন ভার্সনে গতকাল ৪ মে বিকেলে “কুমিল্লার ধর্মপুরে জমজমাট জুয়ার আসর: কিশোর-যুবক-দিনমজুর সর্বশান্ত হচ্ছে” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হওয়ার ঘন্টা খানেকের মধ্যে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক দিক নির্দেশনায় নগরীর ধর্মপুর ও রেলগেইটের আশেপাশের জুয়ার আসরগুলোতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিমের নেতৃত্বে একটি সাড়াশি অভিযান পরিচালনা করে জুয়ার আসর পরিচালনাকারি মাষ্টারমাইন্ড মো: শাকিল হোসেনসহ ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। জেলা পুলিশের এ অভিযানের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৪৭ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

আটককৃত জুয়াড়িরা হলেন মো: দুলাল (৫০), আক্তার হোসেন (৪৫), মো: মাসুদ রানা (৪০), এরশাদ আলী (৩০), মো: রানা(৩৫), মো: রাসেল মিয়া (৩০), রওশন আলী (৪৫), ইব্রাহিম খলিল (৩০), মো: সুমন মিয়া (৩০), মো: ইকবাল হোসেন স্বপন (৩৭), মো: রুবেল মিয়া (২৫)  এবং জুয়ার আসর পরিচালনাকারি মো: শাকিল হোসেন (৩৩)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী রজব হোসেন জানান, পুলিশ আজ ভাল একটি কাজ করছে। এই জুয়ার আসলগুলোর জন্য যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এ অভিযানের ফলে মানুষ এখন সচেতন হবে।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান,  জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একটি সুষ্ঠ ও শিক্ষিত যুব সমাজ গঠনে এ বিশেষ অভিযান আরো বেগবান হবে।

 

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর দাউদকান্দিতে অভিযানে নামলেন উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার,
আজকের কুমিল্লা অনলাইন ভার্সনে সোমবার “দাউদকান্দিতে কৃষি জমি থেকে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমিসহ বৈদ্যতিক খুঁটি” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আসে। এর পর মাঠে নামে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম শেখ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি ড্রেজার বিনষ্ট করার হয়েছে। এসময় ড্রেজার মালিকরা পালিয়ে যায়। পরে মাটি বিক্রি করায় দুই জমির মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের মালিখিল গ্রামে এবং মালিগাও ইউনিয়নর থৈরখলা গ্রামে এঅভিযান চালানো হয়েছে।

আজকের কুমিল্লাকে ধন্যবাদ জানিয়ে সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ বলেন, গতকাল প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে পড়েছে। ড্রেজার ভেকুর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আর লকডাউনে বাজার নিয়ন্ত্রনে ব্যস্ত থাকায় এসব অপরাধীরা সুযোগ নিতে চেয়েছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর হোমনা থেকে চুরি হওয়া বাসটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার

 

হোমনা প্রতিনিধিঃ

দৈনিক আজকের কুমিল্লায় প্রকাশিত সংবাদ দেখার পর অভিযান চালিয়ে কুমিল্লার হোমনা থেকে চুরি হওয়া বাসটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার হোমনা থানার এসআই আশেকুল ইসলাম ও এসআই ইকবাল মনিরের উপস্থিতিতে মেঘনা হাইওয়ে পুলিশ গাড়িটির কাগজ পত্র যাচাই-বাছাই শেষে মালিক মহসিন সরকারের কাছে বুঝিয়ে দেয়।

গতকাল বুধবার ভোরে হোমনা বাসস্ট্যান্ড থেকে ঢাকা মেট্রো-১৪ -০৫৩০ গাড়িটি চুরি হয়ে যায়। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে আইনশৃঙখলাবাহিনী তৎপর হয়।

পরে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম (হোমনা সার্কেল) ও মেঘনা হাইওয়ে পুলিশের সহযোগীতায় মুন্সিগঞ্জ সংলগ্ন মেঘনা হাইওয়ে পুলিশ গাড়িটির সন্ধান পায়। গাড়িটি আটক করে ড্রাইভারের নিকট কাগজপত্র চাইলে বাসায় আছে বলে গাড়ি রেখে পালিয়ে যায় ড্রাইভার। খবর পেয়ে মালিকের কাগজপত্র যাচাই বাছাইকরে মালিকের নিকট হস্তান্তর করা হয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, আজকের কুমিল্লার সংবাদে দেখে গাড়িটি উদ্ধারের চেষ্টা করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সকল থানা ও হাইওয়ে পুলিশ ফাড়িতে খবর দেই। অবশেষে মেঘনা হাইওয়ে ফাড়ি থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে। চুরির সাথে কারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।গাড়টি মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর দাউদকান্দির হকারদের অনুদান দিলেন বশির মিয়াজী

 

স্টাফ রিপোর্টার:
দৈনিক আজকের কুমিল্লার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর অনুদান পেলেন দাউদকান্দির পত্রিকা বিক্রেতারা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ১৫জন হকারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী।

তিনি বলেন, আমরা যারা রাজনীতি বা ব্যবসা করি সমাজের অনেক ঘটনাই আমাদের দৃষ্টিগোচর হয়না। দৈনিক আজকের কুমিল্লা সবসময়ই সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের কথা বলে আসছে। আজকের কুমিল্লা পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রভাবে স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস খোলা না থাকায় পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যায় কুমিল্লার দাউদকান্দিতে। চলমান এই পরিস্থিতিতে এখানকার ১৫ জন পত্রিকা বিক্রেতা কর্মহীন হয়ে পরিবার নিয়ে অসহায় জীবন পার করছেন। এনিয়ে গত ৩১ মার্চ “ দাউদকান্দিতে পত্রিকা বিক্রি বন্ধ: মানবেতর জীবনযাপন কর্মহীন হকারদের ” শিরোনামে দৈনিক আজকের কুমিল্লার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করে।

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর টাউনহলের দেয়ালের সংস্কার

মাছুম কামালঃ

দৈনিক আজকের কুমিল্লার অনলাইনে কুমিল্লা টাউনহলের বিবর্ণ দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশ করার একদিনের মাথায় টাউনহলের দেয়ালের সংস্কার করা হয়েছে।

আজকের কুমিল্লায় ১৮ মার্চে ‘কুমিল্লা টাউনহলের দুর্দশা, বিবর্ণ তোরণ, ভেঙ্গে গেছে ব্যারিকেড’ এই নিউজটি প্রকাশ করা হয়।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথেই ১৯ মার্চ টাউনহলের দেয়ালের ব্যারিকেড সংস্কার করা হয়।