Tag Archives: আহত ১২

বুড়িচংয়ে পদ্মা পরিবহনের বাস খাঁদে, আহত ১২

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসের সাথে সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ১২ জন যাত্রী আহত হয়।

বুধবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার কোরপাই এলাকায় এ দুঘর্টনা ঘটে।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্বার তৎপরতা পরিচালনা করে। আহতদের স্থানীয় ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব-শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ১২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব-শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।

নিহত শিপন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসকরা গ্রামের আমির হোসেনের ছেলে।

রবিবার (১০ মে) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় ছয়জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পূর্ব-শত্রুতা থেকে ব্যবসায়িক বিরোধে শিপন মিয়ার সঙ্গে স্থানীয় আবুল কালাম ও বাশারের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবুল কালাম ও বাশারের পক্ষের হামলায় শিপন মিয়া নিহত হন। সংঘর্ষে দুই পক্ষের ১২ জন আহত হন। গুরুতর অবস্থায় ছয়জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।

চাঁদপুরে ওএমএস’র কার্ড ভাগাভাগি নিয়ে আ’ লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত ১২

 

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের জন্য বিশেষ খাদ্য কর্মসূচী (ওএমএস) কার্ডের ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়সহ কয়েকটি দোকান ভাঙচুর হয়।

হামলায় বাজার ব্যবসায়ীসহ উভয় গ্রুপের ১০/১২ জন আহত হয়েছে।  বুধবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওড় বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পিআইও অফিসসূত্রে জানা যায়, করোনার ভাইরাসজনিত লকডাউন পরিস্থিতিতে উপজেলার প্রতিটি ইউনিয়নে ভুক্তভোগী লোকজনের জন্য বিশেষ রেশন কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী ফরিদগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১১ হাজার ৩শ’ কার্ডের মাধ্যমে কার্ডপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হবে।

ইউনিয়ন সূত্রে জানা যায়, ইউনিয়নে বিশেষ রেশন কার্ডের ৭৪৬টি কার্ড বরাদ্দ হয়। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নে বরাদ্দকৃত কার্ডের মধ্যে ৪০ ভাগ ইউনিয়ন পরিষদের জন্য রেখে বাকী ৬০ ভাগের মধ্যে এমপির প্রতিনিধির ৩০ ভাগ, উপজেলা চেয়ারম্যান প্রতিনিধির ২০ ভাগ, ইউনিয়ন আওয়ামী লীগের ১০ ভাগ করে কার্ড বরাদ্দের সিদ্ধান্ত হয়।

ইউনিয়ন আ’লীগের ১০ ভাগ কার্ড নিয়ে দুই ইউপি সদস্য আলমগীর হোসেন বাবুল ও টেলু পাটওয়ারীর মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে বুধবার দুপুরে দুই গ্রুপ প্রস্তুতি নিয়ে গোয়ালভাড় বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হামলা পাল্টা হামলা শুরু হয়। হামলায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাজারকে রনক্ষেত্রে পরিণত করে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের বেশ কয়েকটি ফোর্স সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দিতে বাস খাদে পড়ে তিনজন নিহত, আহত ১২

 

শাহ ইমরান/জাকির হোসেন হাজারিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মায়ের দোয়া পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন যাত্রী।

শনিবার (১৯ জানুয়ারী) বিকেল পৌণে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুঘর্টনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ যাত্রী এবং একজন মহিলা পথচারি। তাদের পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মায়ের দোয়া পরিবহন নামের বাসটি প্রথমে একজন মহিলা পথচারিকে চাপাঁ দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এ সময় বাসের দুইজন পুরুষ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরো ১২ জন যাত্রী আহন হন।
ই-মেইলে ছবি আছে