,

কুমিল্লার ইয়াসমিন রীমা পেলেন পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড

আজকের কুমিল্লা ডট কম :
July 11, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা’র সভাপতি, পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজের সম্পাদক ও ডেইলি নিউএইজের কুমিল্লা জেলা প্রতিনিধি  ইয়াসমীন রীমা জাতীয় পর্যায়ে ”পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড—২০২০—২১”র্ প্রিন্ট মিডিয়ায় “মাতৃদুগ্ধ কর্ণার প্রতিষ্ঠা সময়ের দাবী’ প্রতিবেদনের জন্য পুরস্কার লাভ করেন। পুরস্কারের সমমূল্য ৫০,০০০টাকা ও ক্রেষ্ট। ইয়াসমীন রীমা ছাড়া প্রিন্ট মিডিয়ায় ৪ জন ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ১ জন এই পুরস্কার লাভ করেন।

আজ সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কতৃর্ক আয়োজিত ভাচুর্য়াল এক অনুষ্ঠানের মধ্যে এই ঘোষণা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি।

এই পুরস্কার ছাড়া ইয়াসমীন রীমা ২০১৯ সালে নারী উন্নয়ন ফাউন্ডেশন ও নারী ক্ষমতায়ন মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কার, ২০১৮ সালে উইমেন জার্ণালিজম নেটওয়ার্ক পুরস্কার, ২০১৩ সালে কীর্তিমতি নারী সন্মাননা পুরস্কার, ২০১১—ইউনেস্কো জার্নালিজম পুরস্কার, ২০১০—প্রথম আলো মাদকবিরোধি পুরস্কার, ২০০৭—মিডিয়া ডিজার্ডস ম্যানেজমেন্ট পুরস্কার, ২০০৭—প্যানেস ও সাউথ এশিয়া পুরস্কার,২০০৬—ফ্যামিলি প্ল্যানিং এসোসিয়োশন পুরস্কার, ২০০৪—বাংলাদেশ সেন্টার ফর ডেভলপমেন্ট পুরস্কার,২০০৪— ইউএনএফপিএ পুরস্কার ও বিভিন্ন বিষয়ের উপর ৯টি ফেলোশিপ লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি খ্যাতিমান কবি—ছড়াকার জাকির আজাদের সহধর্মিনী।