Tag Archives: ওবায়দুল কাদের

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকালে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, দুই সেলফিতে বাজিমাত হয়ে গেছে। আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে। দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারো সঙ্গে শত্রুতা নেই।

তিনি আরও জানায়, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতির পরোয়া করে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময়েই হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড পাবে। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলার নিষ্পত্তি হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।

ওবায়দুল কাদের দেশের জনগণকে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই।

রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : সেতুমন্ত্রী

রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাঝে মধ্যে বড় কষ্ট লাগে, আমার দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে, আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। আব্দুস সাত্তারও ভালো মানুষ ছিলেন। এ দুই নেতার মৃত্যুতে আমরা দুজন ভালো মানুষ হারালাম।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির মরদেহে শ্রদ্ধা শেষে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, আমরা এখানে নামাজে জানাজার শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন, তিনি শোকবার্তা পাঠিয়েছেন।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিল। তিনি ছাত্রনেতা থেকে পরে মন্ত্রী। একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।

গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে : ওবায়দুল কাদের

গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’ আজ বৃহস্পতিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের দলের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। ‘যেমন কুকুর তেমন মুগুর’- ওইরকম ইশতেহার করুন।”

ওবায়দুল কাদের জানান, “এখন জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই। আমাদের এখন কঠিন সময়। তাই ‘যেমন কুকুর তেমন মুগুর’, ওইরকম ইশতেহার করুন। কে কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে ভাবে না আওয়ামী লীগ।

পর্যবেক্ষক কারা আসবে না আসবে সেটা ভাবার বিষয় নয় বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বাক ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক ও ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা হবে : ওবায়দুল কাদের

জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা হবে : ওবায়দুল কাদের

মো: ইমতিয়াজ আহমেদ :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে। খেলা হবে অক্টোবরে। খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এক তৃণমূল হয়েছে, সামনে আরো তৃ্ণমূল আসছে।

বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, ‘ঢাকা দখল কে করবে সময় বলবে। ফখরুল ইদানিং কান্নাকাটি করছেন। এত কান্না কোথা থেকে আসে? ৪৮ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারলেন না।’

আমেরিকাকে ইঙ্গিত করে তিনি জানায়, ‘আগে নিজের ঘর সামলান। ট্রাম্পকে সামলাতে পারেন না আবার আমাদের সামলাবেন কি করে?’

চলতি মাসের ২৮ তারিখ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে জানিয়ে কাদের বলেন, ‘উন্নয়নের প্রতীক নৌকা।’ আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তিনি সকলের সমর্থন কামনা করেন।

সমাবেশে সভাপতিত্বে করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল।
সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি গাজীপুর-৪, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল- আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-১, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর-২, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামসুন নাহার ভুঁইয়া।

বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম: ওবায়দুল কাদের

বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আর ৩৬ ঘণ্টা নয়, ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩৬ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙে দেব।’

সোমবার উত্তরার আজমপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের জানান, ‘খেলা হবে আগামী মাসে। আসল খেলা, ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে। বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে তাহলে সেই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন সন্ত্রাস করতে আসে তাহলে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে তিনি জানান, ‘কারো ভিসানীতির তোয়াক্কা আমরা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। আমার নির্বাচন আমি করব, তুমি কে?…আমার নিয়মে আমি নির্বাচন করব। আমাদের সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। কারো খবরদারিতে বাংলাদেশের নির্বাচন চলবে না।’

বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, নৈরাজ্য ও অবরোধ প্রতিরোধে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল প্রমুখ।

নির্বাচন নিয়ে বিদেশিদের এত মাথাব্যথা কেন, প্রশ্ন কাদেরের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছর বিশ্বের ২০-২২টি দেশে নির্বাচন হবে। এ নিয়ে বড় বড় দেশের কোনো কথা নেই। কিন্তু বাংলাদেশকে নিয়ে এত মাথাব্যথা কেন?

রোববার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজ এ মুহূর্তে ইকুয়েডর ও আর্জেন্টিনায় নির্বাচন হচ্ছে। এ বছর ২০-২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কারো কোনো কথা নেই। শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। কারণটা কী?’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ইলেকশন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন বিভিন্ন দেশের এ অঞ্চলকে ঘিরে ভূরাজনৈতিক কৌশল আছে। সেখানে আমেরিকার একটা স্বার্থ আছে, ভারতেরও আছে। থাকাটা খুব স্বাভাবিক। ওদিকে চীন আছে, একটা বড় শক্তি।’

বিএনপির মূল দাবি তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিদেশিদের কেউ কোনো কথা বলেননি জানিয়ে তিনি বলেন, ভারত আমেরিকাকে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত জানিয়েছে। আমাদের কখনো বলেনি, ‘তোমরা এই করো, সেই করো, তত্ত্বাবধায়ক করো’। তারপর নির্বাচন পদ্ধতি কিংবা প্রধানমন্ত্রী পদত্যাগ করুক- এসব কথা আমেরিকাও বলেনি। বিএনপির দাবি- তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্বাচন কমিশন বাতিল। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কেউই এগুলো বলেনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যেসব দাবিতে গোঁ ধরে আছে- সেসব দাবি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতও এ বিষয়ে কিছু বলেনি। আমি আমেরিকার রাষ্ট্রদূতকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, এসব বিষয়ে তাদের কোনো কথাই নেই। ইউরোপীয় ইউনিয়নও বলেনি যে- তত্ত্বাবধায়কের দরকার আছে। তাদের দেশে এটি নেই, দুনিয়ার কোথাও নেই।’

‘কেন বাংলাদেশে, বাংলাদেশে কেন? আসল জায়গায় পারে না। নাইজারে কী করে আমরা দেখব। নাইজারের জান্তাপ্রধান বলে দিয়েছেন, আগামী তিন বছর এসব কথাবার্তা বলে লাভ নেই। তিন বছর পর দেখা যাবে। এখন আমরাও দেখব, আমাদের দেশ নিয়ে যারা এত কিছু করে এবং এত কথা বলে- তারা নাইজারে কী করে!’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা মনে করি- একজন রাজনীতিবিদের জীবনে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত জীবনে কোনো চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। সব চ্যালেঞ্জই অতিক্রমযোগ্য। ইনশাআল্লাহ, আমরা অতিক্রম করব। জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি- আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, সড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

দুর্নীতিবাজ ৭ জনের হাত থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগকে বাচাঁন !

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় চলছে। ত্যাগি ও সক্রিয় অনেক নেতাই যোগ্যতা অনুসারে পদ পায় নি এমনকি অনেককে রাখা হয়নি বলে নানা অভিযোগ রয়েছে।

তেমনি একজন লুৎফর রহমান। প্রায় ৪৩ বছর ধরে আ’লীগের রাজনীতিতে জড়িত থাকা লুৎফর  রহমান বর্তমান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তিনি বেশ কয়েক দিন ধরে  ফেসবুকে তাঁর ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। তা পাঠকদের জন্য তুলে ধরা হল।

৩ দিন পূর্বে  তিনি তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন:

“ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি – সাধারণ সম্পাদক মহোদয় আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলিগের সদস্যপদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আবারো অনুরোধ জানাচ্ছি। কমিটি প্রশ্নবিদ্ধ । ’’

একই দিন তিনি আরো লিখেছেন:

“ আগের দিনের মুরব্বিদের কথা মানতে হয় এখন বুঝি। কুমিল্লাবাসির প্রিয় নেতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার আমার এলাকায় ওনার বাসা, প্রতিদিনই ওনার বাসায় আমি আমার ভাই জাহিদের আসা যাওয়া ছিল। একদিন উনার বাসায় আফজাল খান সাহেবকে পেয়ে গেলাম । একটা কথা ওঠার পর,,, কালাম ভাই বলেছিলেন রাজনীতিটা হচ্ছে জুয়া খেলা, যে জিতবে সে জিতে গেলো,,,আর যে হারবে সে হেরে গেলো,, তার নামই হচ্ছে রাজনীতি।  পাশে বসা আফজাল খান সাহেব বলেছেন- টাকা থাকলে, অস্ত্র থাকলে, লাঠির জোর থাকলেও নেতা হওয়া যায় না। আমাদের সদরের এম পি মহোদয় হাজী আ ক ম বাহার উদ্দীন বাহার সাহেবর সাথে ২৬ জুন ২০১৬ সালে কুমিল্লা কান্দিরপাড় সুফিয়া মেনসনের জুতার দোকানে মুখোমুখি হয়ে যাই, ওনি আমাকে দেখা মাত্রই বলেছিলেন -সংগঠনের দূরদিনে অনেক অবদান রেখেছো । আজ পার্টি ক্ষমতায়, সুদিন । যার পিছনে রাজনীতি করো, কি দিয়েছে? কি পেয়েছো? আমি সবার খবর জানি, আগামী দিনও যার পিছনে রাজনীতি করো, সামনের দিকেও মুলাটা ঝুলাইয়া দিবে। আজ উনার কথাই সত্যি হলো। ধন্যবাদ মাননীয় এম পি মহোদয়।  আজ সবার কথাই সত্যি হলো। ১৯৮০ সাল থেকে এখন ২০২৩ সাল কুমিল্লা আওয়ামীগের রাজনীতিকে যা দিয়েছি যা হারিয়েছি তা সারাদিন বলেও শেষ করতে পারবো না। যারা আমার উপর অবিচার করেছে, আল্লাহ তায়ালা তার বিচার করবে, সময় আর বেশি দিন নাই, তাদের পতন ঘটবে অনিবার্য। ‘’

আজ  (২৮ এপ্রিল) পুনরায় ফেসবুকে রীতিমত বিস্ফোরক তথ্য দিয়েছেন:

“ প্রশাসন ও দলীয় সিনিয়র নেতাদের কাছে অনুরোধ রইলো অতি জরুরি দলীয় অফিসে দোতালায় ও নিচতলায় সিসি ক্যামেরা লাগানো হোক। ওরা ৭ জনের অপকর্ম ধরা পড়বে শীঘ্রই!
বঙ্গবন্ধুর সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগকে বাচান,  বিতর্কিত কমিটির ও হাইব্রিড পদ বানিজ্য, চাঁদাবাজ ও নারি কেলেঙ্কারিদের মেইন হুতা, ওরা ৭ জনের হাত থেকে সংগঠনকে বাচান। প্লিজ প্লিজ প্লিজ।
দল বাচলে শেখ হাসিনা বাচবে। ওরা ৭ জন সিল মারা,, যারা রক্ত, ঘাম,পরিশ্রম ও যুদ্ধ করে কুমিল্লার আওয়ামীলিগকে টিকিয়ে রেখেছেন তারা আজ গৃহ বন্দি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে নামার এখনই সুযোগ। আপনাদের পাশে আছি এবং থাকবো। ইনশাআল্লাহ।’’

সব মিলিয়ে নেতাকর্মীদের ক্ষোভে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি।

ঘোমটা পরে বিএনপি নির্বাচনে আসবে: কাদের

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে ৩০টি সিট জুটবে কি না সেটা ভেবেই বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে। এটা তাদের রাজনীতির আরেক ভণ্ডামি।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

১৭ এপ্রিল ঐতিহাসিক ‌‘মুজিবনগর দিবস’ পালন উপলক্ষে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এখানকার দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটা মহল বিএনপির নেতৃত্বে। এরা কখনো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত দিবসগুলোকে পালন করে না, উপেক্ষা করে। এর মধ্যে ১৭ এপ্রিল একটি। এদিন দেখবেন বিএনপির কোনো কর্মসূচি নেই।

বিএনপি ৭ মার্চ পালন করে না উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার পথে স্বাধীকার আন্দোলনে ৭ জুন গুরুত্বপূর্ণ। এদিনও তারা পালন করে না। এরা নাকি স্বাধীনতায় বিশ্বাসী! দেখবেন তাদের বিজয় দিবসে বঙ্গবন্ধু নেই। তাদের অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু নেই। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার মহানায়ক নেই।’

জিয়াউর রহমান যা শুরু করে দিয়েছিল সেই ধারা বিএনপি এখনো অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘ক্ষমতায় থাকতে বিএনপি এমনটা করেছে, এখনো তারা সেই ভাবধারা বহন করছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় তারা বিশ্বাস করে না।’

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার পাঠক মাত্র। ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না। স্বাধীনতার ঘোষণা অনেকেই পাঠ করেছেন। স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর। সত্তরের নির্বাচনে জনগণ তাকে সেই ম্যান্ডেট দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সুদীর্ঘ ও সুবিশাল ইতিহাস স্বাধীনতা সংগ্রামের। একটা বাঁশির ফুতে হয়নি। সেখানে বীরের বীরত্ব আছে, পাশাপাশি ষড়যন্ত্রও আছে। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের ফুটনোট হতে পারে, তাকে নায়ক -মহানায়ক বানানো বিএনপির উদ্ভট কল্পনা, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা স্বাধীনতার আদর্শ বিরোধী, চেতনা বিরোধী- এই অপশক্তি বাংলাদেশে বিস্তার করছে। এই বিষবৃক্ষ উৎপাটন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী বিএনপির নেতৃত্বের অপরাজনীতিকে পরাজিত করতে হবে।’

মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ নির্দিষ্ট জেলাসমূহের দলীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

দেশের আগুন-নাশকতায় বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব আজকাল ঘন ঘন আগুনের কথা বলেন। এই আগুন ও সন্ত্রাস- দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন-সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।’

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীতি। যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে। বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি।’

দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়াই বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। এমন নজির রয়েছে বিএনপির। তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে।

‘বিএনপি দেশকে পরনির্ভরশীল ও নতজানু হিসেবে দেখতে চায়, তাঁবেদার হয়ে থাকতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ চায় দেশকে মর্যাদাশীল, সমৃদ্ধ অবস্থানে উন্নীত করতে।’

বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার শুরুতেই বাংলাদেশ মিয়ানমারের কাছে জবাব চেয়েছিল ও প্রতিবাদ জানিয়েছিল। সে দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

‘তখন মিয়ানমার জানিয়েছিল, মর্টার শেলটি ভুলক্রমে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ে। ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন বলে বাংলাদেশকে জানিয়েছিলেন। আবারও একই ঘটনা ঘটায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে।‘

এ ঘটনা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তাদের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে, নাকি উস্কানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এদেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনার সরকারের কাছে নিজের অস্তিত্বের মতো। বাংলাদেশ চায় যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। প্রধানমন্ত্রী গতকালও লন্ডনে এ বিষয়ে কথা বলেছেন।

ওবায়দুল কাদেরের মতে, নানান অপকর্মের জন্য দেশের মানুষ এখনো বিএনপির ওপর ক্ষুব্ধ। দলটি আবারও সন্ত্রাসের পথে হাঁটছে, উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশকে।

তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে বলছেন, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আবার যখন সুযোগ পান, তখন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন না করে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন।

‘তারা পুলিশকে আক্রমণের টার্গেট করে নিয়েছে। বিএনপিকে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিস্কি।

এসময় মিয়ানমারে বাংলাদেশে সড়ক উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তারা বৈশ্বিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।