Tag Archives: ওসি

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাসুদ হোসেন:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে মকিমাবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুদের মধ্যে রাইসা হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে।

রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ীর সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তার বাবার বাড়ী উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।

অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ীর পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।

চৌদ্দগ্রামে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান

ফখরুদ্দীন ইমন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন। এ সময় থানার উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শকবৃন্দ সহ পুলিশের পৃথক দু’টি টিম উপস্থিত ছিলো।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার সহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে। এ সময় আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, ‘বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, ইজিবাইক সহ বিভিন্ন ধরণের গাড়ী আটক করে মামলা দায়ের সহ জরিমানা আদায় করা হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।’

নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কবিরহাটে একটি প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন আহত হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে নবগ্রাম চিরিঙ্গা বাজারে আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে বিরোধের জের ধরে দখলদাররা এ হামলা চালায়।

আহতরা হলেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড নবগ্রামের বেলায়তে হোসেনের ছেলে মামুন (৩৫), বদিউজ্জামানের ছেলে। সাইফুল ইসলাম (৩৫), সফিউল্যার ছেলে মমিনউল্যা (৩২) ও মো.আলমের ছেলে শাহিন (২৩)

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবগ্রাম চিরিঙ্গা বাজারে একটি ভিটি ভুয়া দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন আনসার বিডিপি সদস্যরা ও এলাকাবাসী। একপর্যায়ে ভিটির দাবি নিয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন নবগ্রাম চিরিঙ্গা বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিন গং এবং একই গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে। ওই সময় তাদের হামলায় প্রতিপক্ষের ৪জন আহত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। আনসার বিডিপির অফিসের সদস্যরা ও এলাকাবাসির একটি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দু’পক্ষই হটাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে দুই তরুণীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পৃথক স্থানে দুই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে একই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে শারমিন আক্তার (১৭) পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে পৌরশহরের বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার মা শাহনাজ বেগমের দাবি, সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিল।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জহির বলেন, দুই তরুণীর পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশ খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করে।

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, দুই তরুণীই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে একই সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

কুমিল্লায় পায়ের রগ কেটে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে পায়ের রগ কেটে মো. মাসুম (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে।

উপজেলার নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মাসুম।

নিহতের মা মাসুদা বেগম জানান, গতকাল বুধবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় মাসুম। আসর নামাজের পর বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয়। তারপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না এলে মাসুমের বোন তাকে ফোন করে। তখন অপর প্রান্ত থেকে এ ব্যক্তি তাকে জানায় “আপনার ভাই আগামীকাল বাড়ি আসবে”।

এরপর রাত আনুমানিক ৮টায় মাসুম পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাসপাতালে আছে বলে খবর পান তার মা। তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে ঢাকা নেওয়ার সময় পথে মেঘনা এলাকায় পৌঁছলে মাসুম মারা যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, মাসুম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তাদের ধারণা মাদকের টাকার লেনদেন সংক্রান্ত জেরে এই হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সূত্রে জানতেপারি দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আসামী শুক্কুর আলীর সঙ্গে লেনদেন ছিল। এ ছাড়া আহত অবস্থায় ভিকটিমের একটি ভিডিও ফুটেজ আছে বলে জানতে পেরেছি, যেখানে ভিকটিমকে বলতে দেখা গেছে কারা তাকে মারধর করেছে। ফুটেজ ও সকল সম্ভাব্য দিক যাচাই করে এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

নির্বাচন কমিশনে ৩৩৮ ওসির বদলির তালিকা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তার প্রেক্ষিতে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

বুধবার নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেয় ইসি। তার প্রেক্ষিতে আজ (বুধবার) ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কমিশন ওই প্রস্তাব অনুমোদন করলে বদলির আদেশ জারি করবে স্ব-স্ব কর্তৃপক্ষ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) তৈরির লক্ষ্যেই মূলত এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কয়েকজন ডিসি ও এসপিকে প্রত্যাহার করার জন্য বলেছে ইসি। তাদের বিরুদ্ধে প্রার্থী পক্ষপাত ও বিভিন্ন অভিযোগ রয়েছে। সামনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা গেছে- বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ-সদস্যদের বেশিরভাগই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন। মাঠপ্রশাসন ও পুলিশের অনেক কর্মকর্তা একই জায়গায় দীর্ঘদিন থাকার কারণে তাদের অনেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছে। বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জড়িয়েছেন। এ অবস্থায় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন এ পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

ইউএনও-ওসিদের বদলি কেন, জানিয়েছেন ইসি

ডেস্ক রিপোর্ট:

দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির কারণ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া স্বতন্ত্রসহ সব প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে ইসি।

উল্লেখ্য, মাঠপ্রশাসন ও পুলিশে বড় ধরনের রদবদল করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসাবে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পৃথক চিঠি দিয়েছে কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব চিঠি পাঠানো হয়।

প্রথম পর্যায়ে উপজেলায় এক বছরের বেশি সময় থাকা ইউএনওদের বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি একই থানায় ছয় মাসের বেশি থাকা ওসিদের তালিকাও পাঠাতে বলা হয়েছে। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে পৃথক দুই তালিকা ইসিতে পাঠাতে হবে। নির্বাচন কমিশন ওই প্রস্তাব অনুমোদন করলে বদলির আদেশ জারি করবে স্ব-স্ব কর্তৃপক্ষ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) তৈরির লক্ষ্যেই মূলত এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কয়েকজন ডিসি ও এসপিকে প্রত্যাহার করার জন্য বলেছে ইসি। তাদের বিরুদ্ধে প্রার্থী পক্ষপাত ও বিভিন্ন অভিযোগ রয়েছে। সামনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা গেছে -বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ-সদস্যদের বেশিরভাগই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন। মাঠপ্রশাসন ও পুলিশের অনেক কর্মকর্তা একই জায়গায় দীর্ঘদিন থাকার কারণে তাদের অনেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছে। বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জড়িয়েছেন। এ অবস্থায় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন এ পদেক্ষপ নিয়েছে। ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি আপনারা জানতে পারবেন। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে
আহত করার ২০দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে। মঙ্গলবার
ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মৃত্যুবরন করেন। নিহত সুমি বেগম(৪১) দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

একাধিক সুত্রে অর্থের বিনিময়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে
বলে নিশ্চিত করলেও হামলার তিন সপ্তাহে পেছনের মূলহোতা এবং এরসাথে জড়িত
আর কাউকে গ্রেফতার বা হামলার রহস্য উদঘাটন করেত পারেনি পুলিশ। এই নিয়ে
জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, গত (০৮ই নভেম্বর) বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের
রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর
স্ত্রীকে বাসায় ডুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে
সন্ত্রাসীরা।

এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের
বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে
প্রেরণ করেন। সুমি বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন। এঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের মৃত আলী আজগর
ভান্ডারীর ছেলে জাবেদ (৩১)কে আটক ও হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধারসহ
তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ভিকটিম সুমি বেগম বাদী
হয়ে থানায় মামলা দায়ের করে ছিলেন।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি
বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত
রহস্য উদঘাটন করা হবে এবং ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ বলেন, টাকার বিনিময়ে
হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা
হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মুরাদনগর উপজেলায় ১৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল, কলেজ, ক্লিনিক, গ্যাস ক‚পসহ ১৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪টি জেলার মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা যুক্ত
ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র দর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিনচৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী প্রমূখ।

মুরাদনগর উপজেলায় উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো, শ্রীকাইল গ্যাস ক‚প ১টি, নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত ১টি উ”চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ১টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি এবং ভূমিহীন-গৃহহী ৬০ জন পরিবারের মাঝে ঘর প্রধান।

চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে মুরগী ফার্ম মালিকের লাশ উদ্ধার

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশের ধানক্ষেত থেকে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুরগী ফার্ম মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আলী মিয়া বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত ইব্রাহিম খলিলের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘শুক্রবার রাত বারটায় গ্রামের একটি বিয়ে বাড়ী থেকে এসে আমার স্বামী (ইব্রাহিম খলিল) ঘরে ঘুমিয়ে পড়েন। রাত একটায় জেগে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ীর পাশের ধানক্ষেতে যান তিনি। এরপর রাত আনুমানিক ২টায় আবার ঘরে ফিরে আসেন। ফজরের সময় তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। সকালে পাশের বাড়ীর আব্দুল খালেক এর স্ত্রী হাসিনা বেগম ভোরে হাঁটতে বের হলে রাস্তার পাশের ধানক্ষেতে আমার স্বামীকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে বাড়ীর লোকজন বের হয়ে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। স্থানীয়রা শিবের বাজারের অহিদ ডাক্তারকে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষনা করেন।’

এ বিষয়ে থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’