Tag Archives: কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক হওয়া মাদক কারবারি সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত. আব্দুস সাত্তার সরকারের ছেলে।

রবিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের তুলাতুলী গ্রামে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ শত ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম তুলাতুলি গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো.সাইফুল ইসলামের বসত ঘরে অভিযান চালিয়ে ১শত ১৫ পিচ ইয়াবা পাওয়া গেছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

কুমিল্লার চান্দিনায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ৫ কেজি গাঁজা ও ৩ শত ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (১৪ জুন) বিকেলে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. ইয়াকুব হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

অপরদিকে রোববার (১৩ জুন) চান্দিনা উপজেলা রাস্তার মাথায় থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩শত ৫০ পিস ইয়াবাসহ মো. আ. রহিম (৩৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে চকরিয়া উপজেলার বরইতলা এলাকার মৃত জাবের আহমেদের ছেলে।

চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শরীফুল ইসলাম :
কুমিল্লার চান্দিনায় ২ শত ৫০ পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.আবুল ফয়সল এর নেতৃত্বে উপজেলার বড় গোবিন্দ পুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- গোবিন্দ পুর গ্রামের মো.ফারুকে স্ত্রী তাসলিমা বেগম (৩৫) রূপনগর এলাকার আবদুল বারেক এর ছেলে মোহাম্মদ জসিম(৩২) ও বুড়িচং উপজেলার ঘোষনগর নাজিরা বাজার এলাকার ফিরোজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম সোহাগ (৩৫)।

চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো আবুল ফয়সল জানান,গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বড় গোবিন্দ পুর গ্রামে অভিযান চালিয়ে ২ শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন কে হাতেনাতে আটক করি। এ ঘটনায় আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।