,

চান্দিনা আল-আমিন এতিমখানায় শিশুদের মাঝে পাঞ্জাবি বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2018
news-image

চান্দিনা  প্রতিনিধিঃ
চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সে এতিম শিশুদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর অর্থায়নে মঙ্গলবার (১২ জুন) বিকেলে এতিমখানা কমপ্লেক্সের হিফজ বিভাগে ওই বিতরণ অনুষ্ঠান হয়। এসময় এক শতাধিক এতিম শিশুর পাঞ্জাবি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের সুপার মাওলানা মো. দ্বীনুল ইসলাম, ক্বারী মো. আলী আহাম্মদ, হাফেজ মো. মনিরুজ্জামান খোকন, উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি মো. আবদুল মতিন মুন্সী, হাজী মো. মিলন, মো. আজাদ প্রমুখ।