Tag Archives: কুমিল্লার মুরাদনগরে মাদকসহ আটক আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের  মাদকবিরোধী অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা জাব্বার আলী সরকার বাড়ির গোলাম মোস্তফার ছেলে মাসুদ সরকার (৩৫) ও দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বড় বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহিম (২৫)।

পুলিশ জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স দারোরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত মাসুদ ও তার সঙ্গীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে এলাকায় কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টা, ছিনতাইসহ একাধিক  মামলা রয়েছে।

ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি জানান, তারা দুজনেই মাদক সেবন করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী  দুইজনকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এলাকাবাসীর সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাসুদ এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এলাকাবাসী যেভাবে আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা করবেন বলে আশা করছি। এলাকাবাসীর সহযোগিতায় মুরাদনগর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার মোচাগড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে অরবিন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য সাথে রাখার দায়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের রাতেই মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরদিন সকালে তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুমিল্লার মুরাদনগরে মাদকসহ আটক আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ওবায়দুল হাসান রাসেল নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার পরমতলা বাজার থেকে তাকে আটক করা হয়। প্রায় দুই ঘণ্টা থানাহাজতে আটক রাখার পর জেলা নেতাদের ‘তদবিরে’ এক ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। রাসেল (৪৫) পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ‘ঘনিষ্ঠজন’ হিসেবে পরিচিত।

তবে পুলিশের দাবি, রাসেলকে গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছিল।

ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকার ইউপি সদস্য রাসেল মুন্সি জানান, ওবায়দুল হাসান রাসেল প্রায়ই মাদক বিক্রি করতে পরমতলা এলাকায় আসেন। এ নিয়ে তাকে কয়েক দফা সতর্ক করা হয়। শুক্রবার সকালে এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে ফের মাদক বিক্রির জন্য পরমতলা বাজারে আসলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। এ সময় তার কাছে ১০ পুরিয়া গাঁজা এবং ৫-৬ পিস ইয়াবা পাওয়া যায়। তবে তার সহযোগী পালিয়ে যায়। পরে ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ এসে রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে মাদকসহ আটকের সময় বাজারের অনেক লোকজন দেখেছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল হাসান রাসেল বলেন, পূর্বশত্রুতার জের ধরে পরমতলা বাজারে আমাকে আটক করে মারধর করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে। যারা আমার ওপর আক্রমণ করেছে তারাই আমাকে মাদক দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করেছে।

তার দাবি, মাদক বিক্রি করতে তিনি পরমতলা বাজারে যাননি। ওই রাস্তা হয়ে মুরাদনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাচ্ছিলেন তিনি।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, গাঁজার পুরিয়া দিয়ে রাসেলকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।