,

পূজামণ্ডপ থেকে ফেরার পথে মুরাদনগরে শিশু ধর্ষণ: ধর্ষকের পকেটে যৌন উত্তেজক ট্যাবলেট

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূজামণ্ডপ থেকে ফেরার পথে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি পাঁচপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ভোলা চন্দ্র সরকার নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক যুবক পাহাড়পুর গ্রামের মৃত নিশি চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ভিটি পাঁচপুকুরিয়া গ্রামের ওই স্কুলছাত্রী একটি মণ্ডপে দুর্গাপূজা দেখতে যায়। রাতে মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভোলা চন্দ্র সরকার সহযোগীদের নিয়ে ছাত্রীর মুখ চেপে পাশের জঙ্গলে নিয়ে যায়। পরে ছাত্রীকে ধর্ষণ করে ভোলা চন্দ্র।

এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার এবং ধর্ষককে আটক করে। খবর পেয়ে গভীর রাতে মুরাদনগর থানা পুলিশ ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানা পুলিশের ওসি একেএম মনজুর আলম বলেন, প্রাথমিকভাবে ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষকের পকেটে যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিকেলে কুমেক হাসপাতালে নির্যাতিত ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।