Tag Archives: কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৭১৬

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৯২৪, প্রাণ গেল আরো ১৩ জনের

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন ২ আগস্ট বিকেল ৬ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১লা আগস্ট রবিবার বিকেল থেকে ২ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ১৭৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৪৩, সদর দক্ষিণের ৩২, বুড়িচংয়ের ৩৮, ব্রাহ্মণপাড়ার ২৫, চান্দিনার ৪১, চৌদ্দগ্রামের ৯৭, দেবিদ্বারের ৫৭, দাউদকান্দির ৪৪, লাকসামের ৫৬, লালমাইয়ের ৪০, নাঙ্গলকোটের ৬৬, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৬৩, মেঘনার ১৪, তিতাসের ১২ জন এবং হোমনা উপজেলার ২৮ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন,দেবিদ্বারের, মনোহরগঞ্জের দুইজন করে রয়েছেন। বাকিদের মধ্যে আদর্শ সদরের, চৌদ্দগ্রামের,চান্দিনার দাউদকান্দির, লালমাইয়ের বরুড়ার মুরাদনগর একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং  ৫ জন পুরুষ।

জেলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৮১৬ জন।

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৮০৬, মৃত্যু ৯ জনের

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৯ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে।

শনিবার (১লা আগস্ট ) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার সিটি কর্পোরেশনে ৩ জন এবং মনোহরগন্জ উপজেলায় ২ জন মারা গেছেন। এছাড়া ব্রাহ্মণপাড়ায়, চান্দিনায়, বরুড়া ও নাঙ্গলকোটে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,(৩১ জুলাই) বিকেল থেকে রবিবার ১লা আগস্ট বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ২৬৪টি নমুনা পরীক্ষায় ৮০৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৬ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৬৮ জন, আদর্শ সদরে ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৬ জন, চান্দিনায় ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪জন, দেবিদ্বারে ৪৮ জন, দাউদকান্দিতে ৭৮ জন, লাকসামে ৬৪ জন,মনোহরগন্জ ৩৬ জন, লালমাইতে ১৩জন, নাঙ্গলকোটে ৬২ জন, বরুড়ায় ৭০ জন, মুরাদনগরে ৭০ জন, মেঘনায় ২৯ জন,হোমনা ২০জন, তিতাসে উপজেলার ০৯ জন রয়েছেন।

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৭১৬, মারা গেলেন ১২ জন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আজ বিকেল সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার বিকেল থেকে ৩০ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ২০৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ১২, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১৩, ব্রাহ্মণপাড়ার ২০, চান্দিনার ৫০, চৌদ্দগ্রামের ৪৪, দেবিদ্বারের ৪৭, দাউদকান্দির ৪৮, লাকসামের ৩০, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ২১, বরুড়ার ৩৮, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ১১, মেঘনার ১৫, তিতাসের ৪৫ জন এবং হোমনা উপজেলার ৫৬ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে দাউদকান্দির তিনজন এবং সিটি কর্পোরেশন, লালমাইয়ের বরুড়ার দুইজন করে রয়েছেন। বাকিদের মধ্যে নাঙ্গলকোট, চান্দিনার মুরাদনগর, একজন করে রয়েছেন।
মৃতদের মধ্যে দুইজন নারী এবংদশজন পুরুষ।

জেলায় এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৯৪৫ জন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের নিয়মিত ত্রাণও বিতরণ করা হচ্ছে।