,

নাঙ্গলকোটে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৩ শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2026
news-image

নাঙ্গলকোট প্রতিনিধি:

সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নাঙ্গলকোট উপজেলার ১৬টি কেন্দ্র থেকে মোট ৩ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, নাঙ্গলকোটে পরীক্ষার প্রথম দিনেই মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সর্বাধিক ১৯ জন সহ সর্বমোট ১৩৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

প্রথমদিন পরীক্ষা উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান পৌরসভার আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের জানান, এ বছর নাঙ্গলকোটের সকল কেন্দ্রে পরিচ্ছন্ন ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন পরীক্ষা পদ্ধতির এ ধারা এবং পরীক্ষার এমন সুষ্ঠু পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে।