Tag Archives: কুমিল্লায় প্লাস্টিকের পণ্য টুকরীর ভিতর লুকিয়ে মাদক পরিবহন

কুমিল্লায় প্লাস্টিকের পণ্য টুকরীর ভিতর লুকিয়ে মাদক পরিবহন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের লালমাই বাজার এলাকা হতে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরী করা পণ্যের) টুকরীর ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৯ জুন দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামের মৃত. তারা মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (৪৭)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।