,

কুমিল্লা নগরীতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা(৪০) নিহত হয়েছে।

বুধবার (২৩ মে) রাত সোয়া ১ টার দিকে কুমিল্লা সদরের গোমতি নদীর পাড় সংলগ্ন সামারচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা সদরের জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকার বাসিন্দা ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সিতে দায়িত্বরত কর্মকর্তা জানান, কোতয়ালী থানা পুলিশ গুলিবিদ্ধ একটি মরদেহ নিয়ে এসেছে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।