,

হাইমচর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে মুরশেদা বেগম নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
January 29, 2018
news-image

 

বিএম ইসমাইলঃ
চাদঁপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের সংরক্ষিত আসন- ২ এর মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৩নং আলগী দঃ ইউনিয়ননের ১২৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার মুরশেদা বেগম।

২৯ জানুয়ারী হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ৬টি ইউনিয়নে ১৮ জন মহিলা মেম্বার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটাদের ভোটে মুরশেদা বেগম চাঁদ প্রতিকে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাজমা রহমান মোরগ প্রতিক পেয়েছে ৮ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সিনিঃ মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার,  সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা মোঃ ইলিয়াছ, পোলিং অফিসার ছিলেন মোঃ নুরে আলম ছিদ্দিকী। আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন হাইমচর থানা এ এস আই আঃ সালাম মুন্সির নেতৃত্বে পুলিশ ফোর্স।