Tag Archives: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা চান্দিনা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফারুক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুন) আনুমানিক ১টায় কুমিল্লা চান্দিনা উপজেলার নুরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা আরো ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত ফারুক কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মোঃ কফুল বেপারীর ছেলে।

নিহত স্বজনদের সূত্রে জানাগেছে, ফারুক ভাড়ার মাধ্যমে দুইজনকে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় চান্দিনা নুরীতলা এলাকায় পোঁছালে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ফারুক মারা যান।

এদিকে চান্দিনা হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মাসুদ রানা হৃদয়(১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের আবদুল কাদেরের বড় ছেলে। মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর চাচা ছাত্রনেতা বিল্লাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মিয়াবাজারের রতন মিয়ার দোকানের সামনে মাসুদ রানা হৃদয় মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার গ্রীণ লাইফল হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। সদা হাস্যোজ্জ্বল মাসুদ রানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার কোম্পানীগঞ্জ-মুরাদনগর রোডের উত্তর ত্রিশে সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।
নিহত রাজিব মানিক রামচন্দ্রপুর আমিন নগরের কাঠ ব্যবসায়ী আ. জলিল ব্যাপারীর ছেলে। তিনিও কাঠ ব্যবসায় জড়িত ছিলেন।

স্থানীয় আলামিন বলেন, দেবিদ্বার কমিউনিটি সেন্টার থেকে ভাতিজির বিয়ে খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাজিব। উত্তর ত্রিশের হাজী মনু মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র বিপরীত থেকে অপর মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন পড়ে গেলে একটি গাড়ি রাজিবকে চাপা দেয়। এতে তার মগজ বের হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েন আরও এক আরোহী।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার আলেখচর বিশ্বরোড এলাকায় লং টেইলরের পিছনে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. মোজ্জাম্মেল হক (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বেলানগর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট সানোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লং টেইলরের পিছনে দ্রুতগতিতে এসে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে এক আরোহী নিহত হয়।

এঘটনায় আহত হয় মো. শাহিন আহম্মেদ নামে আরও এক আরোহী। সে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য বলে জানা গেছে।

তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।