Tag Archives: সড়ক দুঘর্টনা

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত ৩

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে ৩জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২৫জন যাত্রী।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ, সেনা বাহিনী, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস উৎদ্ধার তৎপরতা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌঁনে ৮ টা) উদ্ধার কাজ চলছিল।

তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সকলেই পুরুষ। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮২) পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশ-পাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সুবল দেবনাথ জানান, হাসপাতালে আনার পর ২জনকে মৃত ঘোষণা করি। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা চান্দিনা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফারুক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুন) আনুমানিক ১টায় কুমিল্লা চান্দিনা উপজেলার নুরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা আরো ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত ফারুক কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মোঃ কফুল বেপারীর ছেলে।

নিহত স্বজনদের সূত্রে জানাগেছে, ফারুক ভাড়ার মাধ্যমে দুইজনকে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় চান্দিনা নুরীতলা এলাকায় পোঁছালে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ফারুক মারা যান।

এদিকে চান্দিনা হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার মো. ইসরাফিল এর মৃত্যু হয়েছে । শনিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে। এ সময় মারাত্মক আহত হন পিতা মশিউর রহমানও।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ছয়ঘড়িয়া বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল ঢাকামুখী একটি ট্রাক। ট্রাকটির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক। এসময় আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন এর হেলপার ইসরাফিল। আহত অবস্থায় ট্রাকটিতে আটকে যান চালক মশিউর রহমান।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত ট্রাকচালককে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার কারণে আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতেই ঘটনাস্থলেই মারা যান হেলপারের। আর মারাত্মক আহত অবস্থায় আটকে থাকেন চালক। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ আহম্মেদ বলেন, ট্রাকচালক পিতা নিজের ছেলেকেই হেলপার হিসেবে রেখেছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে।’

কুমিল্লায় বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দু’পাশে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের বারেরা অংশে যাত্রীবাহি নিউ জনতা পরিবহন বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুপাশের গাছের সাথে ধাক্কা খেয়ে দুপাশে পড়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে এ দুঘর্টনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ নিহত হননি। বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেল কুমিল্লার চান্দিনার দুই ভাইয়ের

 

ডেস্ক রিপোর্ট:

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সকাল ৮টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার নজরুল ইসলামের ছেলে সুজন (২৮) ও একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। ফয়সাল আরাফাত রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক:

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে রাজধানী অটোয়া থেকে টরেন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হাসপাতালে আজ মারা যান। বাকি দুজন গতকালই ঘটনাস্থলেই মারা যান।

উল্লেখ্য, মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

সূত্র: যুগান্তর।

বরুড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার কালিন্জিপাড়ায় তালহা নামে এক মাদ্রাসার শিক্ষক ট্রাক -মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) ভোরে বরুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা তালহা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার সকালে বরুড়া উপজেলার কালিন্জিপাড়া এলাকায় মোটর সাইকেল চালক  তালহা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর আরোহী মাদ্রাসার শিক্ষক মারাত্বকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত তালহা বরুড়া পৌর সদরের পাঠান পাড়া ভূঁইয়া বাড়ীর বাসিন্দা।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাঁশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।