Tag Archives: কুমিল্লা জেলা

শীতের শুরুতে কুমিল্লার দক্ষিনাঞ্চলে ক্রেতাদের আনাগোনা

 

সেলিম চৌধুরী হীরাঃ

পুরোদমে শীত নামতে আর মাত্র কয়েক দিন বাকী। ইতি মধ্যে শীত বস্ত্র দোকানে ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে৷ শীতের আগমনী বার্তাকে পূজি করে জেলা দক্ষিনাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া, সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলায় বড় বড় বিপনী বিতান, মার্কেট ও ফুটপাত গুলোর ব্যবসায়ীরা শীতবস্ত্র তুলতে ব্যস্ত৷ তবে বছরের মার্চ মাস থেকে অদৃশ্য ভাইরাস করোনার প্রভাবে ওই সব ব্যবসায়ীরা ক্ষতিগস্ত হলেও পুনরায় ঘুরে দাড়াঁতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

জানা যায়, গত কয়েক বছর কম মাত্রায় শীত পড়ায় ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ, এই ক্ষতি পুষিয়ে নিতে এবার শীত বস্ত্র ব্যবসায়ীরা জ্যামিতিক হিসাব কষেছে৷ অবশ্য কোন কোন ব্যবসায়ী বলছেন ভিন্ন কথা।

পুরনো মালের সাথে নতুন করে কিছু মাল মিশ্রন করে বেচা-কেনা চালাতে প্রস্তুত অনেকেই। আবার ইতিমধ্যে অনেক ব্যবসায়ী ব্যাংক- বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ঋন ও স্থানীয় ভাবে ধার-দেনা করে নতুন ডিজাইনের শীত বস্ত্র দোকানে তুলে প্রস্তুতি নিয়ে বসেছে৷ চলমান বছরের মার্চ মাস থেকে করোনার প্রভাব, রমজান, ঈদ-উল আযহাসহ বিগত মাসগুলোতে সমস্যার শিকার হয়ে দীর্ঘ লক ডাউনের কারনে এ অঞ্চলের গ্রামীন অর্থনীতি অনেকটা ঝুঁকিতে পড়েছে। ফলে ব্যবসা-বানিজ্যসহ সার্বিক ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করছে।

লাকসাম দৌলতগঞ্জ বাজারের বেশির ভাগ বস্ত্র ব্যবসায়ীরা জানায়, চলতি বছর আশা করছি জলবায়ুর প্রভাব না থাকলে শীতে আমরা ভাল ব্যবসা করতে পারবো। গত কয়েক বছর শীতের প্রকোপ তেমন না থাকায় এ অঞ্চলে অনেক শীত বস্ত্র অবিক্রিত রয়ে গেছে ব্যবসায়ীদের। তাই চলমান শীতের অবস্থা বুঝে ও প্রকৃতির উপর নির্ভর করছে ব্যবসায়ীরা।

জেলা দক্ষিনাঞ্চলের ৬টি উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা যায়, গত বছর পুরো শীত মৌসুম জুড়ে শীতের তীব্রতা ছিল না বললেই চলে। ফলে বস্ত্র ব্যবসায়ীদের বিনিয়োগকৃত লাখ লাখ টাকার মাল আটকা পড়ে। এতে করে কারো কারো ব্যবসায়ীক অবস্থা অত্যন্ত খারাপ ছিলো৷ এবার ভালভাবে শীত না পড়লে গতবছরের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে না। হাট-বাজার গুলোতে পাইকারী ও খুচরা বাজারের একই চিত্র বিদ্যমান। শীতবন্ত্র ব্যবসায়ীরা এ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে।

কুমিল্লার আদালতে বিয়ে, অত:পর হাতকড়া পড়ে বর জেলে, কনে গেল বাড়িতে

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) কক্ষে মঙ্গলবারে ১০ লক্ষ টাকা দেনমোহরে হাতকড়া পড়া বরের সাথে বিয়ে হয় প্রবাসীর সাবেক স্ত্রীর। অত:পর ধর্মীয় নিয়ম পালন শেষে বড় গেল কারাগারে আর স্ত্রী গেল বাড়িতে।আইনি কার্যক্রম শেষে বুধবার মুক্তি পেতে পারেন বড়।

এর আগে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ আপোষের শর্তে যুবককে জামিন দেন এবং আদালত আঙিনায় বিয়ের নির্দেশনা দেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুস্করনী গ্রামের এক তরুণীর বিয়ে হয় ওই উপজেলার এক সৌদি প্রবাসীর সাথে। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। ২০১৫ সালে প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইলফোনে পরিচয় হয় একই উপজেলার পারুয়ারা গ্রামের সজিব হোসেন লিটনের। লিটন তার অনিচ্ছায় দৈহিক সম্পর্ক করে। সেই ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সেই ভিডিও তার প্রবাসী স্বামীর পরিবারে পাঠায়। এতে স্বামী তাকে ডির্ভোস দেন। পরবর্তীতে তার নিকট পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করা হয়। তিনি অপারগতা প্রকাশ করে গত অক্টোবর মাসে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সরকার গিয়াস উদ্দিন মাহমুদ বলেন, বাদীর দাবি অনুযায়ী আসামি তাকে ফাঁদে ফেলে ছবি তুলেছে। সেই ছবি প্রবাসী স্বামীর নিকট পাঠানোর কারণে তাকে ডির্ভোস দিয়েছে। বাদী ও আসামি পক্ষ এলাকায় বিয়ের শর্তে আপোষ করে এসেছে। আদালত আপোষের শর্তে আসামিকে জামিন দিয়েছেন। এছাড়া আদালত আঙিনায় বিয়ের নির্দেশনা দিয়েছেন। ১০ লক্ষ টাকা দেনমোহরে পিপির কক্ষে বিয়ে হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তারেকুল আলম রাসেল বলেন, মূলত বাদী ও আসামির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আসামিও জানতেন না বাদী বিবাহিত। এটা ভুল বোঝাবুঝি। এখন আপোষের কারণে আদালত জামিন দিয়েছেন এবং বিয়ের ব্যবস্থা করেছেন।

এদিকে এ বিষয়ে বাদী ও আসামি পক্ষের বক্তব্য জানতে চাইলে তারা গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

 

স্টাফ রির্পেটারঃ

কুমিল্লার বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে ও ফেয়ার হসপিটালের সার্বিক সহযোগিতায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বরুড়া পৌরসদর চান্দিনা রোডস্থ অবস্থিত আল-আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রাজুর নেতৃত্বে এ রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ড ব্লাড ব্যাংকের উপদেস্টা ও কুমিল্লার জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এমডি. আজিজুর রহমান, ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও ফেয়ার হসপিটালের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিয়াজী, সাবেক সহ-সভাপতি রাসেল হোসেন, মোঃ তারেকুল ইসলাম, প্রবাসী ফোরামের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মোঃ রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল, সাজ্জাদুল ইসলাম মাহিন, তিশা, সুইটি আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুস, আলাউদ্দিনসহ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সদস্যনৃন্দ, আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষকনৃন্দ।

আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষার্থী ও অন্যান্যসহ শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন ভাবে কার্যক্রম পরিচালনা, অদক্ষ, কোন শিক্ষাগত যোগ্যতাহীন লোক দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও ভূয়া ডাক্তারী রিপোর্ট প্রদানের অভিযোগে ঝাউতলায় আতিকা মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা এবং পুলিশ লাইনের সেবা ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্হ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় আতিকা মেডিকেল সেন্টারকে লাইসেন্স করার জন্য ১ মাস সময় দেওয়া হয় এবং সেবা ডায়াগনস্টিককে সাময়িক সিলগালা করা হয়।

সোমবারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর, কুমিল্লা এস,এম,মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডাঃহাসান মাহমুদ ও পুলিশ বিভাগের সদস্য।

নগরীর বিভিন্ন এলাকায় ৩৬টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণসহ বকেয়া বিল পরিশোধে অভিযান পরিচালনা করেন বাখরাবাদ গ্যাগ সিস্টেম এণ্ড লিমিটেড।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্জিনিয়ার ফজলে রাব্বি ও উপব্যবস্থাপক (পার্সোনাল) আনিসুর রশিদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজ সংলগ্ন অংকুর হাউজিংয়ে ৪টি অনুমোদিত সংযোগে প্রায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। স্বত্বাধিকারী সত্য নারায়ণ প্রথমে ২৮টি লাইনের স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে ৩৬টি অবৈধ গ্যাস সংযোগে বিছিন্ন করা হয়।

নগরীর রাণীর দিঘির পাড় গৌরিপুর হাউজে ৪টি অবৈধ সংযোগ, চকবাজার এম এম প্লাজায় ৪টি অবৈধ সংযোগ, তার পাশেই মৈত্রী টাওয়ারে ১টি অবৈধ সংযোগ ও নগরীর ১৫ নং ওয়ার্ডে কাশারীপট্টি এলাকায় আয়শা বেগমের বাড়িতে ১টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

এ বিষয়ে প্রকৌশলী ফজলে রাব্বি সত্যতা নিশ্চিত করে জানান, বাখরাবাদ গ্যাগ সিস্টেমের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন টিমের কুমিল্লা সেনানিবাসে আগমন

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০”এর সাইক্লিং দল আজ সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এস এন সরকারী ডিগ্রী কলেজ হতে কুমিল্লা সেনানিবাসে আগমন করেছে। সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে আগমন করলে উক্ত সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের অর্ভ্যথনা জানান।

কুমিল্লা সেনানিবাসে পৌছার পর শহীদ স্মৃতিসৌধ ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’ এ পুস্পস্তবক অর্পণ করেন এবং এমআর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়।

উল্লেখ্য যে, সরকার চলতি বছরের গত ১৭ মার্চ থেকে আগামী বছর ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন সেনাসদস্য অদম্যশক্তি ও সাহসিকতার সাথে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিঃমিঃ পথ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একই সাথে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিষ্ট এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ০৩ ডিসেম্বর টেকনাফে (শাহ পরীর দ্বীপ)মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ শেষ হবে।

সাইক্লিং এক্সপেডিশন টিম এর দায়িত্বে থাকা কর্মকর্তা লে.কর্ণেল মোঃ সফিউল আলম (পিএসসি,জি) জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি , স্বাধীনতার মহান স্থপতি , জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০”এর সাইক্লিং দল তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কি:মি: পথ  পাড়ি দেওয়ার সময় জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ টিম আজ কুমিল্লা সেনানিবাসে থাকবে। আগামীকাল সকালে ফেনির উদ্দেশ্যে যাত্রা করবে।

কুমিল্লার মনোহরগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শাহিনুর আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শাহিনুর। সে মৈশাতুয়া গ্রামের পশ্চিমপাড়া সিএনজি চালক শাহজাহানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে নিজ বাড়ির বসত ঘরে আত্মহত্যা করে ওই ছাত্রী। শনিবার বিকেলে মেয়ে শাহিনুরকে ঘরে রেখে বাবা-মা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় নীজ বসত ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে শাহিনুর আত্মহত্যা করে। সন্ধ্যার পর বাবা মা চিকিৎসা শেষে বাতে এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ, মেয়ে শাহিনুরকে অনেকক্ষণ ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় শাহিনুরের ঝুলন্ত নিথর দেহ। এ সময় পরিবারের আত্মচিৎকারে স্থানীয়রা শাহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, সিএনজি চালক শাহজাহান মিয়ার মেয়ে শাহিনুরের সাথে একই গ্রামের রতন মিয়ার ছেলে কিরনের দ্বীর্ঘদিন প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত কয়েকদিন আগে তারা বিবাহের সিদ্ধান্ত নেয়। শাহিনুর তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা রাজি না হয়ে মেয়েকে পারিবারিক ভাবে শাসন করে। এতে শাহিনুর পরিবারের লোকজনের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা এলাকা জানাজানি হলে বিষয়টি আপোস মিমাংশের চেষ্টা চালায় একটি মহল। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন ভুইয়া জানান, মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

নগরীর অশোকতলা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল।

শনিবার সকালে সরকারি ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেট ব্যবহার করে মাইক্রোবাসে করে উক্ত সিগারেট বাজারজাত করার সময় নগরীর অশোকতলা থেকে দুই প্রতারককে আটক করা হয়।

এ সময়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ প্যাকেট অবৈধ PILOT সিগারেট উদ্ধার করা হয়। বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী (২১) এবং একই উপজেলার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০)।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

কুমিল্লার দেবিদ্বারে ক্যারির ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউয়িনের রুমি আক্তার (১৮) নামের এক কিশোরী শুক্রবার বিকেলে ক্যারির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রুমি আক্তার উপজেলার রাজামেহার ইউনিয়ন এর চারুর বাড়ির গিয়াস উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমি আক্তার নতুন জামাকাপড় আনতে শুক্রবার বিকেলে পার্শ্বতী উপজেলার পান্তি বাজারে যায়। বাজার থেকে এসে শেষ বিকেলে ঘরের ভিতর ক্যারির ট্যাবলেট খেয়ে পড়ে থাকতে দেখে তার মা। পরে চিকিৎসার জন্য গৌরপুর নেওয়ার পথে মাধাইয়া গেলে তার মৃত্যু হয়।

বাড়িতে আনার পর গ্রাম্য পুলিশ জানাতে পেরে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে দেবিদ্বার থানার এস আই মো. সোহরাব হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহিরের বুদ্ধিজীবীদের সিদ্ধান্তে কুমিল্লা চলবে না- এমপি বাহার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘কুমিল্লা চলবে কুমিল্লার মানুষের সিদ্ধান্তে, বাহিরের বুদ্ধিজীবীদের সিদ্ধান্তে নয়’।

তিনি বলেন, গত ৪-৫ বছর যাবত কুমিল্লার টাউন হলের জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন একটি ভবন নির্মাণের জন্য কাজ করে আসছি। অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে টাউন হলের ভবনটি নির্মাণের মধ্য দিয়ে কুমিল্লায় নতুন রূপ তৈরি হবে। কাজটি করার জন্য যখন আমি পরিকল্পনা হাতে নিয়েছি, তখন কুমিল্লার কিছু সাংবাদিক বিরোধিতা করেছে। বাংলাদেশের কিছু প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদেরকে ভাড়া করেছে এবং ভুল বুঝিয়েছে। আমি নাকি টাউন হল ভেঙে তার জায়গায় কমার্শিয়াল ভবন তৈরি করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা চিলে কান নিয়ে গেছে বলে পাগল হয়ে গেছেন। পাগল হয়ে বাংলাদেশের ৫০ জন প্রখ্যাত বুদ্ধিজীবী টাউন হল রক্ষায় দাবি তুলেছেন। কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার রক্ষার দাবি করে একটি বিবৃতিও দিয়েছেন। তারা কি কখনও কুমিল্লা টাউন হলে এসে বক্তব্য দিয়েছেন, না অনুষ্ঠান করেছেন। তাহলে তারা কুমিল্লার কি সিদ্ধান্ত নেবেন। কুমিল্লার সিদ্ধান্ত নেবো আমরা। ওনাদের সিদ্ধান্তে কুমিল্লা চলবে না, কুমিল্লা চলবে কুমিল্লার মানুষের সিদ্ধান্তে।

শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা টাউন হল বীরচন্দ্র মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০৪১ এ বাংলাদেশ নাম থাকবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও কনাডার সঙ্গে। ৪১ এর বাংলাদেশে ১৯৩৩ সালের দালান কিভাবে চলবে। ২০৪১ এর উন্নত বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদেরকে তাল মিলিয়ে সার্বিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মধ্যে কুমিল্লা টাউন হলের ভবন অন্যতম। এই কুমিল্লার প্রাণকেন্দ্রের জরাজীর্ণ দালান নিয়ে উন্নত বাংলাদেশে পৌঁছা সম্ভব নয়। তাই এই ভবনকে ভেঙে নতুন টাউন হলের ভবন নির্মাণ প্রয়োজন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হকসহ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।