Tag Archives: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)

কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রথম দিনে ৫জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর বুড়িচং উপজেলা থেকে ৪জন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে ১জন।

সোমবার ২৭ নভেম্বর বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাহিদা আক্তারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় পরিষদের নির্বাহী ও কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতী বাকী বিল্লাহ আল আযহারী ও আব্দুল জলিল।

ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ১জন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খাঁন চৌধুরী।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির দুঃসময়ের কান্ডারি জসিম- দাবি তৃণমূলের

 

স্টাফ রিপোর্টার:

বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৫ সংসদীয় আসন। এই আসনটিকে বিএনপি’র দুর্গ হিসেবে বলা হলেও বারবার নেতা পরিবর্তনের কারনে কর্মিরা বিভ্রান্ত হচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসলে মাঠে একাধিক নেতার দেখা মিললেও আন্দোলন কর্মসূচীতে তাদের দেখা মেলেনা। একেক নির্বাচনে একেক নেতার নেতৃত্বের ফলে বিভক্ত হয়ে পরে কর্মীরা।

তবে দীর্ঘ ২৫ বছর ধরে এই আসনের কর্মিদের সুখে-দুখে পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন হাজী জসিম উদ্দিন জসিম। যার ফলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির দুঃসময়ের কান্ডারি হিসেবে পরিচিতি লাভ করেছে জসিম উদ্দিন।

বিশেষ করে ২০০৮ সাল থেকে বিএনপি বিরোধীদল হওয়ার পর সরকার বিরোধী সকল আন্দোলন- সংগ্রামে মাঠে ছিলেন জসিম উদ্দিন। আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে হয়েছেন একাধিক মামলার আসামী। মামলার আসামী হয়েও মাঠ ছাড়েননি তিনি। নেতাকর্মীদের মামলা-মোকদ্দমাসহ সুখে-দুখে তাদের পাশে থেকে মন জয় করেছেন তিনি।

দলের প্রতি তার এই শ্রম-ঘাম ও ত্যাগ এর ফলে সর্বশেষ কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব করে মূল্যায়ন করেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

হাজী জসিম উদ্দিন জসিমের রাজনীতি শুরু হয় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন দিয়ে। তৎকালিন টগবগে ছাত্রদল নেতা জসিম উদ্দিন ঢাকায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে নিজেকে ছাত্র রাজনীতিতে সংস্পৃকতা করেন।

ঢাকায় ছাত্র ও যুব রাজনীতিতে নেতৃত্ব দিয়ে ২০০০ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়ে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন জসিম উদ্দিন। তারপর থেকে অদ্যবদি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির রাজনীতে শ্রম, মেধা ও যোগ্যাতা দিয়ে কর্মিদের মনে জায়গা করে নেন তিনি।

জসিম উদ্দিন ২০০১ সালে সাবেক মন্ত্রী আকবর হোসেন ও জাহাঙ্গীর হোসেন পরিষদের কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৬ সালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধূরী ও হাজী আমিনুর রশিদ ইয়াছিন পরিষদের কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালণ করেন।

কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচিতে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসেন তিনি। দলের দুঃসময়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া নেতাকর্মিদের শেষ আশ্রয়স্থলে পরিনত হয় জসিম উদ্দিন। শত প্রতিকূলতার মধ্যেও ছেড়ে যায়নি রাজনীতির মাঠ। রাজনীতি করতে গিয়ে হয়েছেন একাধিক মামলার আসামী। তারপরও নেতাকর্মিদের ভালবেসে পাশে ছিলেন সবসময়।

নিজের যোগ্যতায় বুড়িচং-ব্রাহ্মণপাড়ার পাশাপাশি জেলার রাজনীতিতে নিজের জায়গা করে নেন তিনি। দলের প্রতি শ্রদ্ধা- ভালবাসা ও একনিষ্ঠতার ফলে ৩০ মে ২০২২ সালে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব করা হয়।

জেলার দায়িত্ব পাওয়ার পর থেকে কুমিল্লা দক্ষিন জেলার বিএনপির আন্দোলন আরও গতিশীল হয়ে উঠে। কুমিল্লা টাউনহল মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন আগে ৫০ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে নজর কারেন কেন্দ্রীয় নেতাদের।

এর পর থেকে অদ্যবদি জেলার সকল আন্দোলনে বিশাল কর্মী বাহিনী নিয়ে হাজির হয়ে কর্মসূচি সফল করতে সহযোগিতা করে আসছেন তিনি।

দলের প্রতি নিজের এই ভালবাসা দেখে কুমিল্লা-৫ আসনের বিএনপির নেতাকর্মীরা জসিম উদ্দিনকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে দেখতে চায়।

নেতাকর্মীরা বলেন, গত ১৫ বছর বিএনপির অনেক নেতাই রাজনীতির চেয়ে নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচিতে তাদের অংশগ্রহন ছিল না। দলের বড়-বড় পদ নিয়ে ঘরে বসে ছিল। সরকারের লোকজনের সাথে মিলেমিশে নিজের ব্যবসা বাড়িয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন নির্বাচন উপলক্ষে আবারও মাঠে এই হাইব্রিড নেতাদের দেখা মিলছে। এই নির্বাচনে সুবিধাভোগি হাইব্রিড নেতাদের প্রতিহত করে জসিম উদ্দিনের মত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে।

বিএনপির একাধিক নেতাকর্মী আরও বলেন, এই আসনে নির্বাচন আসলেই নতুন নেতার আগমন ঘটে। নির্বাচন শেষে ৫ বছর আর তাদের খুজে পাওয়া যায় না। কিন্তু জসিম উদ্দিন বছরের পর বছর নিঃস্বার্থ ভাবে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরেছে। মামলা-হামলা, সুখে-দুখে কর্মীদের পাশে থেকেছে।

তাই আগামী নির্বাচন থেকে এই আসনে স্থায়ী নেতা হিসেবে জসিম উদ্দিনকে দেখতে চায় বিএনপির নেতাকর্মীরা।

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করায় দল থেকে জাপা নেতা বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

দলীয় নেতাকর্মীদের না জানিয়ে গোপনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ জুন) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেন। একইসঙ্গে দলটির কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতিতে জসিম উদ্দিনকে কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবীর মোহন বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা কমিটি বিলুপ্তের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির মুনশী বলেন, ‘প্রার্থীর অপকর্মের দায় তো আমরা নিতে পারি না। জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি। সে ব্যক্তিগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

বহিষ্কারের বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিনকে একাধিকবার মোবাইলে ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জাপা প্রার্থী মো. জসিম উদ্দিন। ২০ জুন বিকেল সোয়া ৪টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। এ আসন থেকে মাত্র দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্র-জা:নি