Tag Archives: কুমিল্লা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ে কুমিল্লায় নারী সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহম্মেদ, জেলা সমাজসেবা অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক, ফারহানা আমিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক নার্গিস কবির। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর ক্ষমতায়ন, আত্ননির্ভরতা ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে স্থানীয় নারী সমাজ, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১০ মার্চ চালু হওয়া প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো আর্থিক সহায়তা পাবে। পরবর্তীতে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রম ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। আগামী মাসে কৃষক কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৪৯৮ জন ক্ষুদ্র কৃষককে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় ১৫টি রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৫৬৮ কোট টাকার ঋণ মওকুফ করা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, অধ্যক্ষ, পালক/যাজকসহ ধর্মীয় নোতাদের মাসিক সম্মানী প্রদান করেছে বর্তমান সরকার। আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। বাংলাদেশে নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করবে সরকার, যেখানে চালক থেকে শুরু করে হেল্পার পর্যন্ত সবাই নারী। নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে সমর্থন দেওয়া, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রসার, স্বাস্থ্যসেবা সুলভ করা এবং সামাজিক সহাবস্থান নিশ্চিত করার মতো বিষয়গুলোতে স্থানীয় প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহব্বান জানান। বিভিন্ন সরকারি ও স্থানীয় উদ্যোগের সঙ্গে এনজিও ও কমিউনিটি লেভেলের সহযোগিতা থাকলে নারীদের স্বনির্ভরতা এবং সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণ দ্রুত বাড়বে। নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন ছাড়া টেকসই সামাজিক উন্নয়ন সম্পূর্ণভাবে অর্জন সম্ভব নয়। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে প্রতিদিন বিনামূল্যে ইফতার পাচ্ছেন অন্তত ৬ শতাধিক অসহায় রোযাদার

স্টাফ  রিপোর্টার:

মানবতার এক অনন্য ও উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি’র প্রত্যক্ষ -পরোক্ষ তত্ত্বাবধানে সারা মাসব্যাপী দু:স্ত ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রতিদিন ৬০০ এর অধিক ইফতার বিতরণ করা হচ্ছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলেও সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লা সেনানিবাস গেইটের সামনে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

জাতীয় স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকা এমনিতেই অনস্বীকার্য। তার উপর মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ ও বরকতময় এই পবিত্র রমজান মাসে দুস্থ ছিন্নমূল ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এযাবৎ প্রায় ২০ হাজারের উপর মানুষকে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের শেষ দিন পর্যন্ত এই বিশাল কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ডের ফলে প্রতিদিন আশেপাশের এলাকার অসংখ্য রোজাদার প্রতিনিয়ত ইফতার করতে পারছেন। যা সমাজে ইতিবাচক ধারণার জন্ম দিয়েছে

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক বিদ্যালয় দেড় বছরেও সংস্কারহীন

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক বিদ্যালয় দেড় বছরেও সংস্কারহীন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছর পেরিয়েও সংস্কার হয়নি। বন্যার পানিতে অনেক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আসবাবপত্র ও শৌচাগার নষ্ট হয়েছে। কিছু বিদ্যালয়ের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পর ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও বরাদ্ধ না পাওয়ায় এখনও সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে বিদ্যালয়গুলোতে বন্যার ক্ষতচিহ্ন রেখে পাঠদান চলছেই। শিক্ষকরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সবই বন্যার পানিতে প্লাবিত হয়। দুই মাসের বেশি জলমগ্ন থাকার কারণে শ্রেণীকক্ষ, শৌচাগার, টিউবওয়েল ও আসবাবপত্র নষ্ট হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানেরও অধিকাংশ শ্রেণীকক্ষ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোটরপাম্প, শৌচাগার ও আসবাবপত্র নষ্ট হয়ে প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে।

মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ বলেন, “বন্যার পানিতে বিদ্যালয়ের একটি টিনশেড ঘরের তিনটি শ্রেণীকক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি সরে গিয়েছে, বড় বড় গর্ত তৈরি হয়েছে। পানি নামার পর ভবন ও শৌচাগারে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার জন্য দ্রুত সংস্কার দরকার।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ১০১টি বিদ্যালয়ের তালিকা সংস্কারের জন্য পাঠানো হয়েছে। অন্য উপজেলায় বরাদ্ধ দেওয়া হলেও মনোহরগঞ্জের প্রতিষ্ঠানগুলো এখনও বঞ্চিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভনি রুহি বলেন, “ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। নতুন সরকার গঠনের কারণে কিছুটা সময় লাগলেও বরাদ্ধ পাওয়ার পর দ্রুত সংস্কার করা হবে।”
সূত্র-ইত্তেফাক

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দাউদকান্দি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ও তার পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন জানান, উপজেলার বিটেস্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামে ২০১৮ সালে ৭৭ শতক পুকুর বাড়িসহ জমি ক্রয় করি। আমার ক্রয়কৃত জায়গা নিয়ে স্থানীয় জুলফিকার আলীর সাথে দেওয়ানি মামলা চলছে। মামলা চলমান অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জুলফিকার আলী স্থায়ীভাবে ভবন নির্মান কাজ শুরু করে। আমরা গিয়ে বাধা দিলে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেয়।

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনের পরে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, বিটেস্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামের আলী আহাম্মদের ছেলে জুলফিকার আলীর তার চাচাদের সাথে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এরমধ্যে তার এক চাচি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাদাত হোসেনের নিকট ২০১৮ সালে পুকুর বাড়িসহ ৭৭ শতাংশ জায়গার পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে হস্তান্তর করেছেন। ওই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যেই আদালতে মামলা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ।

সম্প্রতি মামলা চলমান অবস্থায় জুলফিকার আলী ভবন নির্মাণ করতে গেলে শাহাদাত হোসেন বাধা দিলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে শাহাদাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন জুলফিকার আলী ও তার স্ত্রী তাহমিনা জাহাঙ্গীর। পরে তাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে, যা এলাকায় বিভ্রান্তির সৃষ্টি করে।

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

স্থানীয়দের মতে, ব্যক্তিগত ও জমিজমা সংক্রান্ত বিরোধকে চাঁদাবাজি হিসেবে রঙ ছড়িয়ে প্রচার করা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

জুলফিকার আলী বলেন, আমরা আমাদের জায়গায় বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। বুধবার (৪ ফেব্রুয়ারি) শাহাদাত নামের এক লোক স্থানীয় ভাড়া করা লোক দিয়ে আমাদের হুমকি এবং নির্মাণ কাজে বাধা প্রদান ও ভাংচুর করে।

কি কারনে বাধা দেয় জানতে চাইলে তিনি বলেন, আমার দাদার ২৩ একর সম্পত্তির ওয়ারিশ আমার বাবা চাচা ছয়জন। শাহাদাত আমার এক চাচির কাছ থেকে পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে ৭৭ শতক জায়গা নিয়েছে। এই জায়গা নিয়ে আমাদের ওয়ারিশদের মধ্যে বন্টননামা ও খতিয়ান সংশোধনের মামলা চলছে আদালতে। সেও আমাদের নামে মামলা করেছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করা প্রসঙ্গে জুলফিকার বলেন, আমরা মামলা সম্পর্কে তেমন বুঝি না। আদালতে মামলার তারিখের আগে এডিএম কোর্ট থেকে নিষেধাজ্ঞা এনে আমাদেরকে হয়রানি করছে।

বিটেস্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, চন্দ্রশেখরদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে অংশিদারদের দু’পক্ষের মধ্যে ঝামেলা বলে শুনেছি।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জায়গা নিয়ে বিরোধের ঘটনা। চাঁদাবাজির মতো কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

“দি মোঘল এম্পায়ারের কাচ্চি ও শরবত তৈরীর মান দেখে প্রসংশা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীর ঝাউতলায় “দি মোঘল এম্পায়ার ” এর ইফতার সামগ্রী ও খাবারের মান পরিদর্শন করে
প্রসংশা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালন করেন। এসময় তারা কিচেন রুম ও খাবারের তৈরি উপাদান পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন।

সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো আবুল কালাম আজাদ জানান, রমজান মাস জুড়ে ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবারহ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আজ কুমিল্লা কয়েকটি রেস্টুরেন্টের অভিযান পরিচালনা করেছি। অনেকে শরবতে ক্ষতিক্ষর রং ব্যবহার করছে। তবে ঝাউতলায় “দি মোঘল এম্পায়ার তাদের শরবতে কোন রং ব্যবহার করেনি। এই শরবত নিরাপদ। এ ছাড়া তাদের কিচেনের পরিবেশ খুবই ভাল। ভোক্তাদের বলব অতিরিক্ত রংয়ের শরবত পরিহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন ভূইয়া, মঞ্জুর আলম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

বুড়িচংয়ের ময়নামতিতে ৩ ফসলী জমির মাটি কাটছে অবাধে:বিনিদ্র রজনী, শব্দ ও বায়ু দূষণ,নিরব প্রশাসন!

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ৩ ফসলী জমির মাটি অবাধে কেটে নিচ্ছে মাটিখেকোরা। রাতভর এই মাটি কেটে নিয়ে যাওয়ায় একদিকে নির্ঘুম রাত, অন্যদিকে বায়ু ও শব্দ দূষণে অতীষ্ট মানুষ। পাশাপাশি ভারী ডাম্পট্রাক ও ট্রাক্টরে গ্রামীন জনপদের সড়কগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে, পুলিশের নাকের ডগায় মাটি পরিবহন হলেও পুলিশ নিরব, উপজেলা প্রশাসনও বিষয়টি আমলে নিচ্ছে না। কিন্তু সরকারীভাবে জমির টপ সফেল বা উপরের মাটি কাটা, বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

নবনিযুক্ত কৃষি ও খাদ্য মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনও মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার। তিনিও সম্প্রতি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছেন।

সরেজমিন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা, বাজেবাহেরচর, বাগিলারা, মইনপুর, হরিনধরা, কাঠালিয়া, সিন্ধুরিয়াপাড়া ঘুরে পাওয়া তথ্য ও চিত্রে দেখা যায়, প্রতিরাতেই এই গ্রামীন জনপদেও তিন ফসলী জমি থেকে অবাধে মাটিখেকোরা মাটি কেটে ডাম্পট্রাকে করে বিভিন্ন ইটভাটায় রাতের আধাঁরে পাঁচার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যে সিন্ডিকেট মাটি কাটতো, এখন সেই সিন্ডিকেটই বিএনপি’র সাথে মিলে মাটি কাটছে। রাত বাড়ার সাথে সাথেই বেপরোয়া হয়ে উঠে মাটি বোঝাই ডাম্পট্রাকগুলো। ইফতার ও তারাবির নামাজ শেষে মানুণ একটু বিশ্রাম নিতে পারছে না ট্রাকের শব্দে। এতে একদিকে শব্দ ও বায়ুদূষনে অতিষ্ট মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে। অন্যদিকে সড়কগুলোও এরই মাঝে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রগুলো আরো জানায়, সাম্প্রতিক সময়ে মইনপুর এলাকায় রাতের আধাওে মাটি কাটতে গেলে গ্রামবাসীর বাধার মুখে ফিরে আসলেও মাটিকাটা সিন্ডিকেটের লোকজন তাদেও ভয়ভতি দেখায়। অভিযোগ রয়েছে, মাটি কাটা সিন্ডিকেট কিছু অনলাইন সাংবাদিকদের ম্যানেজ করার কারণে প্রত্যন্ত জনপদের এসব অনিয়মের খবর প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায় না। ময়নামতির হরিণধরা, মইনপুর, বাগিলারা গ্রামের একাধিক হিন্দু পরিবারের লোকজন জানান, সিন্দুরিয়াপাদা এলাকার রুবেল বর্তমানে মাটিকাটার নেতৃত্ব দিচ্ছে। এই রুবেল বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দকে ম্যানেজ করে কোটি কোটি টাকা আয় করে। অথচ এই রুবেলের ব্যক্তিগত জীবনে মাটির ব্যবসা ছাড়া অন্যকোন পেশা নেই। আর রুবেল নিজেও স্বীকার করেছে, আমি সাংবাদিক, পুলিশ, প্রশাসন সবাইকে ম্যানেজ করেই এই মাটি কাটার ব্যবসা করি। মাটি কাটা সিন্ডিকেট সদস্যরা সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের রাজনৈতিক পরিচয়ও পরিবর্তন করে ফেলে। বেপরোয়া মাটিবাহী ডাম্পট্রাক চলাচলের কারণে উল্লেখিত গ্রামের সড়কে থাকা রাস্তা-ঘাটের পাশাপাশি পুল-কালভার্টগুলোও ঝুঁকির মাঝে রয়েছে। সামনেই এসএসসি ও এইচ এস সি পরীক্ষা। শব্দদূষনে তাদের পড়া-লেখায়ও চরম বিঘ্ন ঘটছে।

ময়নামতি এলাকার দেবপুরে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও তারা নিরব। মাটিবাহী ডাম্পট্রাকগুলো রাতভর কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় প্রতিনিয়ত তাদের ভ্রাম্যমান টহল দলের মুখোমুখি হলেও কোন প্রকার বাধাছাড়াই তারা মাটি পরিবহন করে যাচ্ছে।

বিষয়টি জানতে চাইলে দেবপুর ফাঁড়ির আইসি সুরজিৎ বড়ুয়া জানান, প্রশাসন বা কোন ভ্রাম্যমান আদালত আমাদের কোন সহযোগীতা চাইলে আমরা সেটা করবো।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, প্রশাসন যখনই এদের বিরুদ্ধে কোন অভিযান চালাবে, আমরা তাদের সহযোগীতা করবো।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, আমরা অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহন করবো।

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আজ ৩ মার্চ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমীর এডভোকেট মোঃ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক মো: আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ মুসলেহ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল।

সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, গাজীউল হক সোহাগ, গোলাম কিবরিয়া, খায়রুল আহসান মানিক, সেলিম রেজা মুন্সি, আনোয়ার হোসেন সহ অনেকে। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট সালেহ উদ্দিন খন্দকার, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সারে বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এর থেকে উত্তোরণের জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নির্বাচনের পর জাতীর প্রত্যাশার বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিলে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে জামায়াত রাজপথে নামবে বলেও তিনি হুশিয়ারি দেন।

 

ছাত্রলীগের হামলায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল নেতা রায়হান আহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট-এর ছাত্রদল নেতা রায়হানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, ছাত্রলীগের কর্মী ও বহিরাগত কয়েকজন মাদকাসক্ত ব্যক্তি তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আনুমানিক বিকেল পাঁচটার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস–সংলগ্ন এলাকায় রায়হান একা অবস্থায় থাকাকালে হামলার শিকার হন। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত সেখান থেকে সরে যায়।

সহপাঠীরা জানান, কয়েক দিন আগে কুমিল্লা পলিটেকনিক ছাত্রাবাসে রায়হান মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভের জের ধরে তাঁর ওপর হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর সহপাঠীরা আহত রায়হানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

হোমনায় ফসলি জমির মাটি কাটায় দুই জনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

রাসেল আহমেদ, হোমনা :

কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর ও কৃপারামপুর গ্রামে পৃথক অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।

জানা যায়, খোদেদাউদপুর গ্রামের মো. আব্দুর রশিদ প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কাটছিলেন। এ অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭(ক) ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে কৃপারামপুর গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউটর হিসেবে অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অনিবার্য কারণে ব্যক্তিগত প্রয়োজনে মাটি কাটতে হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

তিতাসে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ অস্ত্রসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে তিতাস উপজেলার গোপালপুর এলাকা হতে ১টি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড এ্যামুনিশন, ১টি খেলনা বন্দুক এবং ১টি দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।