Tag Archives: চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা

চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। রোববার (২৪ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানাযায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ৩০ জুন পরীক্ষা শুরু হতে পারে।

এর আগে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিলম্ব ফিসহ আবেদন ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা

 

ডেস্ক রিপোর্টঃ

মহামারী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চলতি বছরের উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে।

বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।