Tag Archives: চান্দিনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে

কুমিল্লার চান্দিনায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চান্দিনা থানা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হারং গ্রামের হাসেম সরকারের ছেলে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন (৪০), যুবলীগ নেতা শাহিন (৩৫), হারং গ্রামের মোসলেম মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রাসেল (২২) ও মনিরুজ্জামানের ছেলে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নাঈম (১৮)। অপর ২ জনের নাম জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে চান্দিনা মহিলা কলেজ মিলতনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার আহবান করা হয়। ওই সভায় যোগদিতে পৌর নির্বাচনের মেয়র পদ প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। সকাল সাড়ে ১১টায় থানায় সংলগ্ন এলাকায় পৌর মেয়র মফিজুল ইসলাম সমর্থিত ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি জানান, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানা সংলগ্ন মহিলা কলেজ রোডে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র পক্ষে মিছিল দিচ্ছিল। এসময় পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম এর সমর্থিত নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার পর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে আমার ৪ নেতা-কর্মী আহত হয়।

চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম জানান, বর্ধিত সভায় যোগ দিতে আমার নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে সভাস্থলে আসছিল। তারা থানা সংলগ্ন এলাকায় পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা পিছন দিকে থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমার ২ কর্মী আহত হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

চান্দিনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে

 

শরীফুল ইসলাম,চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় নতুন করে করোনা (কোভিড-১৯) পজেটিভ হয়েছেন উপজেলা পরিষদ এর একজন কর্মচারী পুরুষ (৫২) সহ আরও ২ জন। অপর ব্যক্তি মহারং গ্রামের বাসিন্দা পুরুষ (১০০)। শনিবার দুপুরে (২ মে) আইইডিসিআর থেকে ওই ২ জনের করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু বিষয়টি নিশ্চিত করেন।

এই রিপোর্টের পর চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ ও তার গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়া উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের একজন সনাতন ধর্মাবলম্বী পুরুষ (৬০) জ¦র, কাশি ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১ মে) দুপুরে মারা যান। স্থানীয়রা খবর পেয়ে লাশ অন্তোষ্টিক্রিয়ায় বাঁধা দেয়। পরে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল সহ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের পর তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পরে মৃত ব্যক্তির স্ত্রী ও ছেলের নমুনাও সংগ্রহ করা হয়।

এনিয়ে চান্দিনায় মোট ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মহারং গ্রামের বাসিন্দা পুরুষ (১০০) করোনা রিপোর্ট আসার এগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতেই মারা যান। শুক্রবার (১ মে) চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত না করেই পরিবারের লোকজন তার জানাজা শেষে মোকামবাড়ি কবরস্থানে তাকে দাফন করেন।

এদিকে শনিবার ওই মৃত ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসায় এলাকায় বিষয়টি জানাজানি হয়। এতে জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মৃত ব্যক্তির মহারং মুন্সী বাড়িস্থিত বাস ভবন লকডাউন করে প্রশাসন।

অপরদিকে চান্দিনা উপজেলা পরিষদ এর একজন কর্মচারী করোনা পজেটিভ হওয়ায় গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে উপজেলায় যাতায়াতকারীরাও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, ওই কর্মচারী উপজেলা চত্বরের ডরমেটরিতে থাকেন। ফলে ৮ জন কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারসহ ওই ডরমেটরিটি লকডাউন করা হয়। এদিকে উপজেলা পরিষদের কর্মচারী করোনা পজেটিভ হওয়ায় উপজেলা পরিষদে সর্বসাধারণের আগমণ ও প্রস্থান সীমিত করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানান, ওই কর্মচারী আমার অফিসে সার্বক্ষণিক কাজ করতেন। তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে এবং আমার গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। আমি ওই পরামর্শ অনুযায়ী উপজেলা চত্বরের ইউএনও বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছি।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১ মে) চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকার মা-ছেলে সহ আরও ৩জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এদের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। এছাড়া চান্দিনায় গত ১৪ এপ্রিল ১জন প্যাথলজি টেকনেশিয়ান, ১৫ এপ্রিল ১জন এমবিবিএস ডাক্তার, ১জন এক্স-রে টেকনেশিয়ান ও ১জন প্রবাসী করোনা আক্রান্ত হন।