,

মেজবানির খাবার খেয়ে বরুড়া হাসপাতালে মাদ্রাসার ৩১ ছাত্র চিকিৎসাধীন

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2018
news-image

 

এম.ডি আজিজুর রহমান:

কুমিল্লার বরুড়া উপজেলার সংলগ্ন চান্দিনা উপজেলার যোয়াগ ইউনিয়নের ওরাইন হাফিজিয়া মাদ্রাসার ৩১ জন ছাত্র মেজবানির খাবার খেয়ে অসুস্থ্য হয়ে যায়। মাদ্রাসা প্রধান মাওলানা মারুফ বিল্লাহ জানান, দুপরের দিকে এক জনৈক ব্যাক্তির বাড়ির পাঠানো মেজবানির খাবার ওরাইন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা খায়।

এশার নামাজের পরে হঠাৎ করে ৩১ জন ছাত্র অসুস্থ্য হয়ে পরে। অসুস্থ্য ছাত্রদের রাতেই বরুড়া উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এবিষয়ে কর্মরত চিকিৎসক ডাঃ নির্ঝর ভৌমিক বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাদের ফুড ফয়েজেন হয়েছে। ২৪ ঘন্টার আগে কিছু বলা যাবে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। খবর পেয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ হসপিটালে এসে রোগীদের খোজ খবর নেন।