Tag Archives: চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাঁচারকারী আটক

চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ একজন আটক ১

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ১০ কেজি গাঁজা সহ হারুন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

আটককৃত হারুন বিশ্বাস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিদ্রি এলাকার কালাম বিশ্বাস এর ছেলে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা রাস্তার মোড় থেকে চান্দিনা থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন- ‘গোপন সংবাদ পেয়ে চান্দিনা উপজেলা রাস্তার মোড়ে অভিযান চালিয়ে হারুন বিশ্বাস কে ১০ কেজি গাঁজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।’

চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাঁচারকারী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় ১০ কেজি গাঁজা সহ নিপা আক্তার মুন্নী (২৬) ও লাকী আক্তার (১৯) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রæয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- খুলনা জেলার খালিশপুর গ্রামের কহিনূর মোড় এলাকার চুন্নু মিয়ার মেয়ে নিপা আক্তার মুন্নী (২৬)। সে রাজধানীর মিরপুর এলাকায় ভাড়ায় বসবাস করে। অপরজন হলো- ময়মনসিংহ জেলার ধোবাউড় থানার কোয়ারপাড় এলাকায় ইউসুফ মিয়ার মেয়ে লাকী আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) লক্ষণ চন্দ্র বর্মন কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১১-০১৮৪) বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ৩টি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।