,

চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে সালমা আক্তার (১৮) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে নিহতের স্বামী মাসুদ ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সালমা একই ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের মেয়ে।

চৌদ্দগ্রাম থানার এসআই মাহিম হোসেন জানান, আনুমানিক ১০ মাস আগে আশ্রাফপুর গ্রামের মাসুদ ড্রাইভারের সাথে ইসলামি শরিআহ মোতাবেক সালমার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকেই স্বামী ও তার পরিবারের সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয় গৃহবধু সালমার। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টায় গলায় ওরনা পেছিয়ে আত্নহত্যা করে সে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোছাইন জানান, খবর পেয়ে গৃহবধুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।