,

বরুড়ার ভবানীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আ‘লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শুক্রবার বিকেলে আ‘লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ‘লীগের সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা আ‘লীগের সদস্য সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সদস্য ও ইউপি সাধারণ সম্পাদক রুস্তম আলী, উপজেলা আ‘লীগের সদস্য মোতালেব হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর আবুল কাসেম, আক্তার হোসেন, আবদুল মজিদ মেম্বার। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোয়াব মামুনুর রশিদ, মাঈনুদ্দীন মহিন, পৌর যুবলীগ নেতা নোয়াব মাহফুজ আহমেদ, এইচ এম নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি লিপন খন্দকার, পৌর ছাত্রলীগ নেতা তানবির আহমেদ, শরিফ উদ্দিন, দিদার হোসেন জনি, কলেজ ছাত্রলীগ নেতা রাহেমুল ইসলাম রিদয়, ভবানীপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম পিন্টু প্রমুখ।

সম্মেলন শেষে ভবানীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আ‘লীগের সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া (দুলাল) ও সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউল্লাহকে নির্বাচিত করা হয়। প্রধান অতিথি বাহাদুরুজ্জামান বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আ‘লীগকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে নিবার্চিত করার লক্ষে কাজ করার আহবান জানান। কাউন্সিলে প্রচুর নেতা কর্মীদের সমাগম ঘটে।