Tag Archives: চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় সাফরাত হোসেন সানভীর নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকায় মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সানভীর উপজেলার আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মোঃ বাহরাইন প্রবাসী রাজুর একমাত্র ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা মোরশেদ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া গ্রামের নুর হোসেন সুজন মঙ্গলবার সকালে বাড়ির পাশের বৈছামুড়া ব্রিজের পাশে মাছ ধরার দৃশ্য দেখতে যায়। এর কিছুক্ষণ পর জেঠার খোঁজে বৈছামুড়া ব্রিজের উদ্দেশ্যে রওয়ানা করে ভাতিজা সাফরাত হোসেন সানভীর। নুর হোসেন সুজন মনে করেছিলেন, ভাতিজা সানভীর কিছু দূর গিয়ে আবার বাড়িতে ফিরে যাবে। কিন্তু ভাতিজা সানভীর জেঠার কাছে যেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকে। মুহুর্তের মধ্যেই চট্টগ্রামগামী মেঘনা এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় সানভীর ঘটনাস্থলেই মারা যায়। নুর হোসেন সুজন পিছনের দিকে ভাতিজা সানভীরের দিকে তাকালে তাকে রেললাইনের পাশে নিহত অবস্থায় পাওয়া যায়। এদিকে একমাত্র ছেলে সানভীরকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সাফরাত হোসেন সানভীর চাচা মোরশেদ আলম বলেন, বাড়ি থেকে সামান্য দূরে রেললাইনের সাথে মাছ ধরা দেখতে তাঁর জেঠা বৈছামুড়া ব্রিজের পাশে যায়। জেঠার পিছনে পিছনে ভাতিজা সাফরাত হোসেন সানভীরও চলে যায়। জেঠা মনে করেছিলেন, সানভীর একটু গিয়ে আবার বাড়ির দিকে চলে গেছে। খেয়াল না করায় ট্রেনের ধাক্কায় ভাতিজা সানভীরের মৃত্যু হয়েছে।

তবে শিশুর মৃত্যুর বিষয়টি জানে না লাকসাম জিআরপি থানা ও গুণবতী রেলষ্টেশন কর্তৃপক্ষ।

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকায় ট্রেনের ধাক্কায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী স্টেশন মাস্টার সুরেশ ক্ষত্রিয়ান।

জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট রেল সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে গুণবতী স্টেশন মাস্টার জানান, পরিকোট রেল সেতু সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এর সাথে অজ্ঞাত এক ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম জানান, ‘গুনবতী স্টেশনের পাশের রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন  ট্রেনের ধাক্কায় উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ (২০), সড়ক দুর্ঘটনায় বগুড়া সদর উপজেলার চরজপুর গ্রামের আবু তৈয়বের ছেলে মনির হোসেন (২৫) ও অপরজনের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)  মো: খোকন।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের  হেলপার মনির হোসেন নিহত হন।

এছাড়া মহাসড়কের পদুয়া-লাটিমি রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৯) মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চৌদ্দগ্রামের গুণবতী রেলষ্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ নিহত হয়েছেন। এই নিয়ে গত দু’দিনে গুণবতী রেল স্টেশনে ৩ জন নিহত হয়েছে।