Tag Archives: প্রত্নতত্ত্ব বিভাগ

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হল ক্যারিয়ার ওয়ার্কশপ। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেন প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এবং ইভল্ভ ফাউন্ডেশন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএপি এন্ড স্ট্রাটেজিক প্র্যাকটিশনার এর পিক পারফরম্যান্স কোচ মিস্টার আলী খান।

এসময় তিনি বলেন, মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি ভাগ্য পরিবর্তন করতে চান তবে আল্লাহ আপনাকে সাহায্য করবে। সফল হতে হলে দুইটা জিনিস দরকার। সাইকোলজি এবং স্ট্রাটেজি। জীবনকে উন্নত করতে হলে মেধাকে কাজে লাগিয়ে সফল হতে হবে। আমরা ব্রেইন কে যেভাবে পরিচালনা করবো ব্রেইন সেভাবেই চলবে। সেখানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ভাবনা ই আসবে। সুতরাং সাফল্য অর্জন করার জন্য আমাদের ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এইসব ইতিবাচক ভাবনা ধরে রাখার জন্য নিয়মিত মনস্তাত্ত্বিকগত ভালো দিকগুলো চর্চায় রাখতে হবে।

উল্লেখ্য, কর্মশালার শিরোনাম ছিল “হোয়াট ইট টেকস টু উইন (পিক পারফরম্যান্স ট্রেইনিং)।” এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

কুবিতে ফুটবল চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব বিভাগ

কুবিতে ফুটবল চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব বিভাগ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলায় আইন বিভাগ কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ৫০ মিনিটের ফাইনাল খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। হাফ টাইমের আগে উভয় দলের গোল সংখ্যা শূন্য থাকলে হাফ টাইমের পরে গোলের দেখা পায় প্রত্নতত্ত্ব বিভাগ। ম্যাচের প্রথম গোল আসে প্রত্নত্তত্ব বিভাগের খেলোয়াড় সাকিবের পা থেকে। পরবর্তীতে ইকরাম হোসেনের গোলের মাধ্যমে গোল ব্যবধান দ্বিগুণ হয় এবং দলের জয় নিশ্চিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ বিজয়ীদের মঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক, প্রক্টর(ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা।