,

উন্নয়ন মেলায় ৫ম সেরা স্টল নির্বাচিত হয়েছে জেলা তথ্য অফিস

আজকের কুমিল্লা ডট কম :
January 13, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুমিল্লা টাউনহলে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলায় সেরা ৫ম স্টল নির্বাচিত হয়েছে কুমিল্লা জেলা তথ্য অফিসের স্টলটি।

শনিবার সমাপণী দিনে সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের হাত থেকে পুরষ্কারটি গ্রহণ করেন কুমিল্লা জেলা তথ্য অফিসের অফিস সহকারী মো: আরিফ হোসেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী)সকাল ১০ টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমিল্লা টাউনহলে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।