Tag Archives: বিপাকে

ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন

ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন, সংরক্ষণে নতুন পরিকল্পনা

ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন, সংরক্ষণে নতুন পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে ব্যবহার অনিশ্চিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এখন এসব মেশিন সংরক্ষণের স্থায়ী জায়গা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল-কলেজ ও আঞ্চলিক নির্বাচন অফিসে রাখার পরও ইভিএমের জন্য স্থায়ী সংরক্ষণাগারের ব্যবস্থা করা হয়নি। তবে ইসি এখন স্থায়ীভাবে মেশিন সংরক্ষণের নতুন পরিকল্পনা করছে।

সম্প্রতি ইসির জানুয়ারি মাসের সমন্বয় সভায় ইভিএম সংরক্ষণের নতুন পরিকল্পনার বিষয়টি আলোচিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় ইভিএম সংরক্ষণের জন্য মাঠ কার্যালয়ে ওয়্যারহাউজ নির্মাণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ইসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপ্রধান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতামত অনুযায়ী উপজেলা নির্বাচন কার্যালয়ের ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা সম্ভব নয়। এছাড়া যেসব উপজেলা ও জেলায় নির্বাচন কমিশনের নিজস্ব ভবন নেই, সেসব স্থানে নিজস্ব ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অধিকাংশ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব বলে মত দেন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বিদ্যমান অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর মতামত গ্রহণের লক্ষ্যে একটি সভা আয়োজন করার নির্দেশনা দেন। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার অতিরিক্ত সচিব ডিপিপিতে ওয়্যারহাউজ নির্মাণ এবং আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এক-এগারো সরকারের সময় ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ইভিএমের ব্যবহার শুরু করে। সে সময় তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১২ হাজার টাকা ব্যয়ে একেকটি মেশিন তৈরি করে নেয়। পরবর্তীতে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনও ইভিএম ব্যবহার করে। তবে ২০১৫ সালে রাজশাহী সিটি নির্বাচনে একটি মেশিন অচল হয়ে পড়ায় তা আর ব্যবহার করা সম্ভব হয়নি। রকিব কমিশন বুয়েটের তৈরি স্বল্পমূল্যের মেশিনগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এবং উন্নত মানের ইভিএম তৈরির পরিকল্পনা করে।

২০১৭ সালে কেএম নূরুল হুদার কমিশন বুয়েটের তৈরি ইভিএমের চেয়ে প্রায় ২০ গুণ বেশি দামে মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) থেকে উন্নতমানের ইভিএম তৈরি করে নেয় তারা। এতে প্রতি মেশিনের ব্যয় হয় দুই লাখ ৩৫ হাজার টাকার মতো। এ জন্য তিন হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়।

সেই প্রকল্প থেকে দেড় লাখ ইভিএম কেনে রকিব কমিশন। তবে প্রকল্পে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা না থাকায় উন্নতমানের ইভিএমের মেয়াদ ১০ বছর হলেও পাঁচ বছর যেতে না যেতেই অকেজো হওয়া শুরু করে।

চাঁদপুরে ৬ টাকা কেজি মিষ্টি কুমড়া

চাঁদপুরে ৬ টাকা কেজি মিষ্টি কুমড়া; তবুও নেই ক্রেতা, বিপাকে কৃষক

চাঁদপুরে ৬ টাকা কেজি মিষ্টি কুমড়া; তবুও নেই ক্রেতা, বিপাকে কৃষক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত বছরের চাইতে দ্বিগুন জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হলেও বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা।

জেলার বিভিন্ন উপজেলায় কুমড়ার কম-বেশি আবাদ হলেও হাজীগঞ্জের ডাকাতিয়া নদী এলাকায় পলিমাটি ঘেরা বলাখলা ও শ্রীনারায়ণপুর, অলিপুর গ্রামে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়া। জেলার হাজীগঞ্জে এ বছর প্রায় ৬১৮ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। গেলো বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে মিষ্টি কুমড়া ক্রয় করতো। ফলে ভালো দাম পেতো কৃষকেরা। এবছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। কিন্তু ক্রেতা সংকটে কেজি প্রতি ৬ টাকায় বিক্রয় করেও জমিতেই পড়ে আছে মিষ্টি কুমড়া।

কৃষক আব্দুল মোতালেব, নাজির আহমেদ ও শুকুর গাজী জানায়, চলতি মৌসুমে বলাখাল, শ্রীনারায়নপুর গ্রাম জুড়ে চাষাবাদ করা হয়েছে হাইব্রীড জাতের কুমড়া। এ কুমড়া এখন বিক্রয় হওয়ার সময়। প্রতি বছর এ সময়ে জমির প্রায় ৬০ ভাগ কুমড়া বিক্রি হয়ে যায়। কিন্তু এ বছর বিক্রয় হয়নি। প্রতি বছর এ সময়ে ঢাকার কারওয়ান বাজার, চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালি ও লক্ষীপুর থেকে পাইকার এসে উৎপাদিত কুমড়াগুলো কিনে নিতেন। এ বছর পাইকারদের দেখা নেই। স্থানীয় বাজারে ৬ টাকা থেকে শুরু করে ১২ টাকা কেজি প্রতি বিক্রয় করছি। তবুও ক্রেতা পাচ্ছিনা।

এদিকে কৃষি মাঠের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাদের পাশে পায়না বলেও অভিযোগ করেন কৃষকেরা। তাদের দাবী গেলো ২ দশক ধরে কৃষি অফিস থেকে তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। তবে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলছেন, এবছর মিষ্টি কুমড়া আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৫০ হেক্টর, আবাদ হয়েছে ৬১৮ হেক্টর জমিতে। সরকারি সহায়তা ও কৃষি প্রনোদনার মাধ্যমেও কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল মিষ্টিকুমড়া বীজ বিতরণ করা হয়েছে। বিভিন্ন সময়ে আধুনিক চাষাবাদের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

অন্যান্য বছর ঢাকা বিশেষ করে চট্টগ্রাম থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এই কুমড়া কিনে নিয়ে যেতো। এবছর সরকারি সহায়তা ও কৃষি প্রনোদনার কারণে চট্টগ্রাম, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুরের অধিক মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। তাই বাইরের জেলার ব্যবসায়ীরা এখনো আসে নি। কৃষকরা যাতে নিজেরাই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেই পরামর্শ দিচ্ছি।