,

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

 

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল শনিবার  বিদ্যালয়ের আঙিনায় অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমনগর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার, শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রুপ মিয়া, মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ। ৫ম শ্রেণীর বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃতীয় শ্রেণীর ছাত্রী তন্নি আক্তার এবং স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর কাছে দোয়া চেয়ে বিদায়ী বক্তব্য রাখেন ৫ম শ্রেণীর ছাত্র মাহিম রহমান।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ কামাল হোসেন।