,

বাড়িতে বসেই পশু কেনাবেচা করতে অনলাইন পশুর হাট -কুমিল্লার জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেছেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে   কোরবানির বাজারে  মাস্ক ছাড়া পশু কেনা-বেচা করা যাবে না। কোরবানির  হাটে  জনসমাগম হ্রাসে বাড়িতে বসেই পশু ক্র‍য় বিক্রয় করার জন্য অনলাইন পশুর হাটের আয়োজন করা হয়েছে। মাস্ক ব্যতিত গরুর হাটে যাওয়া যাবে না । গত বছরের তুলনায় এবার পশুর হাট কম বসবে । যা গত বছরে ছিল ৩৮০ টি। এ বছর আনুমানিক ৩৪০টি হাট বসবে।

কুমিল্লা অনলাইন পশুর হাটের সফলতা প্রসঙ্গে জেলা প্রশাসক আরো বলেন, আমরা এ প্রথম উদ্যোগ নিয়ে শুরু করেছি । এরই মধ্যে ৫৮  লক্ষ ৯৬  হাজার টাকার গবাদি পশু বিক্রি হয়েছে। পরিশেষে এ বিষয়টি মানুষের মাঝে প্রচার করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান জেলা প্রশাসক।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫ টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনলাইন পশুর হাটের আয়োজন বিষয়ক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, করোনার সময়ে বাজারে মানুষে সমাগম কমাতে এই অনলাইন পশুর হাটের আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলায় পশু কেনা-বেচার চাহিদা রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার মানুষের। অনলাইন পশুর হাটের ওয়েবসাইটে রয়েছে সব তথ্য। বাড়িতে বসেই অনলাইন পশুর হাটের মাধ্যমে পশু ক্র‍য় বিক্রয় করার জন্য এই উদ্যোগ।