Tag Archives: সম্পন্ন

ফ্রেন্ডস অফ কুমিল্লার ব্যাচের উদ্যোগে

ফ্রেন্ডস অফ কুমিল্লার ব্যাচের উদ্যোগে প্রানবন্ত “কার্নিভাল ফেস্ট-২০২৫” সম্পন্ন

ফ্রেন্ডস অব কুমিল্লার উদ্যোগে গেট টুগেদার-২০২৫ অনুষ্ঠিত

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এসএসসিতে উত্তীর্ণদের একত্রিত করার প্ল্যাটফরম হিসেবে ‘বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ স্লোগান নিয়ে “ফ্রেন্ডস অব কুমিল্লা” গ্রুপের যাত্রা শুরু হয় ২০১৮ সালের জুন মাসে ।‘বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। গ্রুপের সদস্যদেরকে নিয়ে নিয়মিত গেট টুগেদারের আয়োজন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার(১৭ জানুয়ারি) সারাদিনব্যাপি কুমিল্লা ফানটাউনের অডিটোরিয়ামে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম,কুমিল্লা,বরিশালসহ সারা দেশের জেলা ও উপজেলার পর্যায়ের ব্যাচের বন্ধুদের সমাগম হয়।


মিলনমেলায় দুপুরে ভোজের আয়োজন ছিল। এরপর সাংস্কৃতিক প্রোগ্রাম, আলোচনা, র্যা ফেল ড্র এবং ডিজের আয়োজন করা হয়। রাত প্রায় সাড়ে ৮ টায় মিলনমেলার সমাপ্তি ঘটে।

ডিজে চলাকালে ইবনে সিনা, ফরহাদ, অপূর্ব দত্ত, আহমেদ ইমন, শিমুলসহ আরো অনেকে নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন।


গ্রুপের এডমিন ইবনে সিনা বলেন, দেশের এসএসসি-২০০১ ও এইএসসি-২০০৩ ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতার কিছু দায়িত্ব পূরণ করার স্বপ্ন নিয়ে এই ফেসবুক গ্রুপটির যাত্রা। খুব শিগগির এই ব্যাচের চিকিৎসক বন্ধুদের নিয়ে ঢাকাসহ সারা দেশব্যাপী পর্যায়ক্রমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার প্রস্তুতি চলছে। তাছাড়া অন্যান্য সেবামূলক কাজের পরিকল্পনাও প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এই গেট টুগেদারে এডমিন ইবনে সিনা, ডা: রিয়াজ, মামুন, সুমন, আহমেদ ইমন, রাজিব, মাহাদী, শিমুল, সৌরভী ও মডারেটর সোহেল, সামাদ, এরশাদ, সাইফুল, লাকি, কান্তা এবং তানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

হাবিবুর রহমান মুন্না/উজ্জ্বল হোসেন বিল্লাল:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে দুই দিন ব্যাপি কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার

রবিবার ( ১২ জানুয়ারি) বিকেল ৫ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ তৌহিদুল ইসলাম।

 

 

এই সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কর অফিসের যুগ্ম কমিশনার জাকিয়া জাফরিন, কুমিল্লা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদা ও সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান আবু।

 

অতিথিরা বক্তব্য প্রদান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার।

কুমিল্লা তায়কোয়ানদো এসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

কুমিল্লায় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

কুমিল্লায় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

কুমিল্লায় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয় কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা। প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০২৪।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের আয়োজনে জাতীয় পাঠ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার হোটেল গ্র্যাণ্ড ক্যাসেল মিলনায়তনে পুরষ্কার প্রদান করা হয়।

আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মাসুদল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর,কিশোর কন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর চেয়্যারম্যান নোমান হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান হাসান আহম্মেদ। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ডা. কাজী আকিব আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শেষ পর্বে পাঠ প্রতিযোগীতায় বিজয়ী ১০জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ পুরষ্কার প্রধান করা হয় ৩০ জন শিক্ষার্থীকে।