Tag Archives: সম্পাদক কামাল

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি: মনোয়ার, সম্পাদক: কামাল

ফখরুদ্দীন ইমন:

বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহজাদা এমরান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভি’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: কামাল হোসেন নয়ন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনন্দ টিভি’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু সহ-সভাপতি, বিজয় টিভি’র প্রতিনিধি মনির উল্লাহ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক, জনতার বার্তার মোতালেব হোসেন অর্থ সম্পাদক, আমাদের সময় ডটকম এর এম এ আলম দপ্তর সম্পাদক, ঢাকা টাইমস্ এর শাহরিয়ার ইমন জয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালের কণ্ঠের আবুল বাশার রানা ও বাঙলার জাগরণ এর আবদুল মান্নান নির্বাহী সদস্য।

বুধবার বিকেলে নতুন কমিটির অনুমোদিত তালিকা ও দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুক তাপস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও দফতর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু প্রমুখ।

কুবি শিক্ষক সমিতির সভাপতি শামীম, সম্পাদক কামাল

 

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদেই আওয়ামীপন্থী শিক্ষক প্যানেলের নীল দল (শামীম-কামাল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহন কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো: সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব,ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো: তোফায়েল আহমেদ, মো: নাজমুল হক এবং আমান মাহবুব।

প্রসঙ্গত, এবারের শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে বিরোধ দেখা দেয়। সে বিরোধে ফাঁটল ধরে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদেও। বিরোধকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিষদের দুইটি পক্ষই নির্বাচনের জন্য পাল্টাপাল্টি কমিশন করে পাল্টাপাল্টি নীল দলের প্যানেল ঘোষণা করে। পরবর্তীতে ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় দুইটি কমিশনকে সমন্বয় করে কমিশন পুনর্গঠন করা হয়।