,

চতুর্থ ব্যাচকে স্বাগত আর তৃতীয় ব্যাচকে বিদায় জানাল গ্রামীণফোন অ্যাক্সিলেরেটর

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2017
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বুধবার জিপি হাউজে গ্রামীণফোন অ্যাক্সিলেরেটর (জিপিএ)-এর ডেমো ডে-তে মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে তৃতীয় ব্যাচকে বিদায় সম্বর্ধনা এবং একই সাথে চতুর্থ ব্যাচকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।

গ্রামীণফোনের সাথে চার মাসের অ্যাক্সিলেরেটর যাত্রা সফলভাবে সম্পন্ন করে তৃতীয় ব্যাচের স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের কাছে তাদের ব্যবসাকে উপস্থাপন করে। একই প্ল্যাটফর্মে চতুর্থ ব্যাচের নতুন পাঁচটি স্টার্টআপকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে যেয়ে তিনি স্টার্টআপদের সহায়তা করার জন্য গ্রামীণফোন ও এসডি এশিয়াকে ধন্যবাদ দেন। তিনি বলেন, “ডিজিটাল দেশ গঠন এবং ডিজিটাল লাইফস্টাইল এর জন্য ডিজিটাল পণ্য ও সেবা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এক্ষেত্রে সহায়তা করার চেষ্টা করছে এবং আপনারাও এতে সহায়তা করছেন দেখে আমি আনন্দিত।”

প্রাথমিক পর্যায়ে তরুণ স্টার্টআপদের প্রযুক্তি বিষয়ক সহযোগিতা প্রদানের লক্ষে এসডি এশিয়ার সঙ্গে মিলে দি জিপি অ্যাক্সিলেরেটর প্রোগ্রামটি সাজানো হয়েছে। প্রতিটি ব্যাচের স্টার্টআপদের চার মাসব্যাপি আন্তর্জাতিক ও স্থানীয় বিশেষজ্ঞ দ্বারা কারিকুলামভিত্তিক মেন্টশিপ প্রদান করা হয়য়। নির্বাচিত প্রতিটি স্টার্টআপকে সিড ফান্ড হিসেবে ১২ লাখ টাকা, à¦