Tag Archives: হোমনায় উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু ও ওসমান গণি ভূঁইয়া।

এছাড়া বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হাসান (জাকি), পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান এবং যুগ্ম সম্পাদক শেফালী বেগম।

সভায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয়, তা বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসাই বিএনপির রাজনীতির মূল শক্তি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। মানুষের সমালোচনা শুনতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্ভুক্ত মোট ৯১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দলকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, বিএনপি একটি রাজনৈতিক দলের নাম নয়, গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশ পুনর্গঠনের সংগ্রামের প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বারবার বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন,দলীয় পরিচয়ের চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের শক্তি। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ, তাই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে।

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, মো. আলমগীর হোসেন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেফালী বেগম, মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।