Tag Archives: অধিনায়ক

মেসি কাকে ভোট দিলেন

মেসি কাকে ভোট দিলেন, অধিনায়ক হয়েও ভোট দেননি ক্রিস্টিয়ানো রোনালদো

মেসি কাকে ভোট দিলেন, অধিনায়ক হয়েও ভোট দেননি ক্রিস্টিয়ানো রোনালদো

ডেস্ক রিপোর্ট:

ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’। সেরা ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়ায় ভোট দেন ফিফার তালিকাভুক্ত প্রত্যেক দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিরা। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসি। তবে পর্তুগালের অধিনায়ক হওয়া সত্ত্বেও ভোট দেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভিনিসিউস জুনিয়রের হাতে ফিফার বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। ইউরোপের শীর্ষ লিগে না খেললেও এবার ফিফার সেরার তালিকায় মনোনয়ন পেয়েছিলেন লিওনেল মেসি। এমনকি কিলিয়ান এমবাপ্পে, টনি ক্রুসদের মতো ফুটবলারদের পেছনে ফেলে ষষ্ঠ সর্বোচ্চ ভোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

অধিনায়ক হিসেবে একজন সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারেন। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রমতালিকা করা হয়। সবচেয়ে পছন্দের ফুটবলারকে রাখা হয় সবার ওপরে, যেহেতু তিনি বেশি পয়েন্ট পান। অধিনায়ক হিসেবে এবার লিওনেল মেসি প্রথমে রেখেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালকে। এরপর তিনি ভোট দিয়েছেন পিএসজিতে তার সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং সবশেষ ভোটটা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউসকে।

সেরাদের মনোনয়নে মেসির নাম থাকলেও ছিল না রোনালদোর নাম। যদিও সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে দুর্দান্ত খেলছেন এই ফরোয়ার্ড। পর্তুগালের হয়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এমনকি পর্তুগালের অধিনায়ক হলেও ভোট দেননি এই তারকা। রোনালদোর জায়গায় ভোট দিয়েছেন পর্তুগালের ম্যানচেস্টার সিটি তারকা বার্নান্দো সিলভা। এই মিডফিল্ডার বেছে নিয়েছেন যথাক্রমে রদ্রি, ভিনিসিউস ও আর্লিং হল্যান্ডকে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের পর থেকেই পর্তুগালের শুরুর একাদশে কিছুটা অনিয়মিত রোনালদো। ওই সময় থেকেই ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোট দেয় তখনকার সহ-অধিনায়ক পেপে। এখন এই ডিফেন্ডারও অবসরে রয়েছেন। তাই ভোট দেওয়ার দায়িত্ব পড়েছে সিলভার ওপর।

পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ভোট থেকে বিরত থাকার প্রধান কারণ হতে পারে তার বয়স। ক্যারিয়ারের শেষের দিকে অবস্থান করছেন তিনি। তাই পর্তুগাল ভবিষ্যৎ অধিনায়ক তৈরির দিকে নজর দিচ্ছে। আর সিলভা যেহেতু বর্তমান পর্তুগাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই দায়িত্বটা তার ওপরই পড়েছে।

তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবিকে কিছু বলেননি তিনি। যে কারণে বিসিবি বলছে এখনও সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখানে আবার বিবেচনার পার্টটা আসে না। এখনও সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে। যেটা নিউজিল্যান্ড সিরিজ সেই সিরিজের জন্যই তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ইমপ্যাক্ট সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে আপনারা জানেন। লং টাইমের মধ্যে সে এখনো আমাদের অধিনায়ক, সব ফরম্যাটের।’

‘আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। তো এখন সামনের ফরম্যাটগুলোই সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু এখনো উঠেনি। আমরা জানি সে এখনো অধিনায়ক। আমরা চাই বাকিগুলোই সে অধিনায়ক থাকুক।’-যোগ করেন জালাল।

সাকিব সবসময় খেলবে না, যে কারণে আরো দুইজন অধিনায়ক প্রস্তুত রাখা হচ্ছে। জালাল বলেন, ‘একটা সময় আসবে অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাট কমিয়ে দিবে। আমাদের হাতে শান্ত আছে, আমরা যাদের সম্ভাব্য অধিনায়ক বলি শান্ত আছে, মিরাজ আছে। আমাদের কাছে মনে হয়, বোর্ডের কাছে মনে হয় বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা তাদের দুজনেরই আছে।’

শেষ ৩ ম্যাচে সমর্থকদের কিছু দিতে চান অধিনায়ক সাকিব

ডেস্ক রিপোর্ট:

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের আগে নানা সমীকরণে হয়তো সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে ছিল বাংলাদেশ। তবে গতকাল (শনিবার) ডাচদের কাছে ৮৭ রানের পরাজয়ের পর আর কোনো সমীকরণ-ই টিকে নেই। টুর্নামেন্টে আরও তিন ম্যাচ বাকি রয়েছে টাইগারদের। যেখানে ভালো করে সমর্থকদের কিছু দেওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩১ অক্টোবর একই ভেন্যু বলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টানা হারের বৃত্তে থাকা অধিনায়ক সাকিবের ভাবনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো উপায় নেই।’

পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব নিজেও, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’

তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করা কঠিন– সেটিও স্বীকার করলেন সাকিব, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’

পাকিস্তানের পর বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। প্রথমটি দিল্লি এবং পুনের ম্যাচ দিয়ে বাংলাদেশের হতাশার এক বিশ্বকাপ শেষ হবে। এখন পর্যন্ত ৬ ম্যাচের কেবল একটিতে জিতেছে সাকিবের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারায়, এরপর তারা আর কোনো ম্যাচেই ন্যূনতম লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি।

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন অধিনায়ক সাকিবও

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন অধিনায়ক সাকিবও

ডেস্ক রিপোর্ট:

এশিয়া কাপের মাঝপথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। পারিবারিক কারণেই তার ফেরার কথা ছিল। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। তবে, মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছে অধিনায়ক সাকিব আল হাসানও।

সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে অন্তত ৫দিন সময় হাতে রয়েছে। এ সময়টাতে ঢাকায় কোনো কাজ রয়েছে হয়তো সাকিবের, যে কারণে তিনি ফিরে এলেন।

মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর, সাকিব এবং মুশফিক, দু’জনই একসঙ্গে আবার কলম্বো ফিরে যাবেন। গিয়ে খেলবেন ১৫ তারিখের ম্যাচ।

জানা যায়, পূর্বপরিকল্পনা অনুয়ায়ী বিশেষ ব্যক্তিগত কাজে আগামীকাল কলম্বো থেকে তার যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি। চলে যান ঢাকায়।

আগামী তিনদিন অবশ্য ক্রিকেটারদের জন্য অখণ্ড অবসর। তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের পক্ষ থেকে। এ তিনদিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে যার যার মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।