Tag Archives: অভিযোগে

শেখ হাসিনার সঙ্গে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লায় এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার নিজ বাড়ি থেকে অ্যাডভোকেট জহিরুল হক সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি জেলা জজ আদালতের সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।

গ্রেপ্তার হওয়া বাকি ৭ জন হলেন সুবর্ণপুরের মৃত. রফিকুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম, দুলালপুর গ্রামের মনিরুল হকের ছেলে বায়োজিদ সরকার, সুরুজ মিয়ার ছেলে আবু সালাম, মৃত. কামরুজ্জামানের ছেলে একে এম নাছিরুজ্জামান, মৃত. আলি আকবরের ছেলে শাহজাহান, সফিকুল সিকদারের ছেলে ফাহিম, শাসন গাছা এলাকার মমতাজ মিয়ার ছেলে কামাল হোসেন। তারা সবাই আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ মে) অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এতে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন নেতা অংশ নেন। সেখানে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক থানার

অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড

অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড

ডেস্ক রিপোর্ট:

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে বন্ধ (ক্লোজড) করা হয়েছে। এদের মধ্যে দুইজন সাব-ইন্সপেক্টর (এসআই), দুইজন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) এবং নয়জন কনস্টেবল রয়েছেন। বন্ধ করার পর তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার পাথর কেটে উত্তোলন শুরু করে স্থানীয়রা। পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাদের বন্ধ করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বন্ধ করা ১৩ পুলিশ সদস্য হলেন— এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, “কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ১৩ পুলিশ সদস্যকে বন্ধ করা হয়েছে। আপাতত তাদের অন্য কোনো কর্মস্থলে পাঠানো হয়নি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: চ্যানেল২৪

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি আদালতের

ডেস্ক রিপোর্ট:

শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে মানিলন্ডারিং করে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন ১৮ জন শ্রমিক। এ জন্য তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আজ সোমবার সকালে শ্রমিকরা তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন। পরে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

ভাড়া বাসায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ, তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইমাম হোসেন সিফাত (২২) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মনির উদ্দিন জমাদার বাড়ির সালা উদ্দিনের ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিত সিফাত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি ধমকি দিত। গত ১৮ জুলাই সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর ভান্ডারী স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া ঘরে ওই কিশোরীকে আটক করে রাখে অহরণকারী সিফাত। পুলিশ গত বৃহস্পতিবার ৩ আগস্ট রাত ১০টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামিকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

তারেক-জুবাইদার সাজা: নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মাইজদী বাজারের প্রধান সড়কে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচি পালন করে।

পরে সমাবেশ বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দীন দুখু প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা একটি ফরমায়েশি রায়। জুবাইদা রহমান রাজনীতি না করেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ রায় শেখ হাসিনার রায়, তার নির্দেশে এ রায় দেওয়া হয়েছে। বিএনপি নেতারা উক্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান।

অপরদিকে, একই দিন দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্হি আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যেগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিল, গণতন্ত্রকামী জনতার ওপর নির্বিচারে গুলি ও নির্যাতনের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহমান, নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম জাকারিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এবিএম কামরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আজম খান, আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাহার উদ্দিন খোকন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, এখন বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। এই পর্যায়ে মাত্র ২৮ দিনে সাক্ষী প্রমাণ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাৎক্ষণিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে তার অনুসারীরা জেলা শহর মাইজদী বাজারের প্রধান সড়কে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা তারেক-জুবাইদাকে সাজা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে উপস্থিত নেতাকর্মিরা।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, অবৈধ সরকারের অবৈধ এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্রহসনের রায়। দেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের মাধ্যমে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের ফরমায়েশি রায়ের আরও একটি নজির স্থাপন হলো। তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং দন্ড প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকৌশল করা হয়েছে। সরকারের ইশারাতেই এ রায় হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফেজ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল কলিম প্রমূখ।