Tag Archives: অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পেল অস্ট্রেলিয়া?

ডেস্ক রিপোর্ট:

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ২৪১ রানের টার্গেট তাড়ায় ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এবারের আসরে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার হাতে উঠেছে ১১ কেজি ওজনের সোনালি বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশাল আর্থিক পুরস্কার। বিশ্বকাপজয়ী দলকে এবার আইসিসি আর্থিক পুরস্কার হিসাবে দিয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা।

এ ছাড়া ৬০ সেন্টিমিটার উচ্চতার যে ট্রফিটি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে, তার ওজন ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া ট্রফিতে তিনটি করে ৯টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। ট্রফিটির ডিজাইন করেন ব্রিটিশ পল মার্সডেন। আর রানার্সআপ দল পেয়েছে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।

এ ছাড়া সেমিফাইনালে হারা দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার করে। প্রথম রাউন্ডে আটকে যাওয়া ছয় দল পেয়েছে ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি)। তারা হলো— পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এ ছাড়া প্রথম পর্বে জেতা প্রতিটি ম্যাচের জন্য দলগুলোর পকেটে ঢুকেছে ৪০ হাজার ডলার করে (বাংলাদেশি মুদ্রায় ৪৪ লাখ টাকার বেশি)।

মেসির দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্কঃ

কাতারের ফুটবল মহাযজ্ঞের পর ঘরের মাঠে দুটো প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দুটোতেই ছিল জয়। কিন্তু দেশের বাইরে গিয়ে বড় কোনও প্রতিপক্ষের বিপক্ষে তো আর পরীক্ষা দেওয়া হয়নি। লিওনেল মেসিরা এবার সেই পরীক্ষাতেই বসেছিল। চীনের মাটিতে সেই পরীক্ষায় দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে বুঝিয়ে দিলো- এই আর্জেন্টিনা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে মেসির ঝলকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ উদযাপন করেছে আর্জেন্টিনা। লাতিন দেশটির অপেক্ষা যেমন শেষ হয়েছে, তেমনি পূর্ণ হয়েছে মেসির ফুটবল ক্যারিয়ার। এই একটি শিরোপাই যে অধরা ছিল তার। এরপর দেশে ফিরেছে হয়েছে বিশাল উদযাপন। তারই অংশ হিসেবে গত মার্চে দেশের মাটিতে প্রীতি ম্যাচে নেমেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে ম্যাচ দুটি যতটা ছিল প্রতিদ্বন্দ্বিতার, তার চেয়ে বেশি ছিল দেশের মানুষের সঙ্গে আরেকবার বিশ্বকাপ উদযাপনে একত্র হওয়া।

মেসিরা ওই উদযাপনের উপলক্ষ দুটিও রাঙিয়ে নেয় জয় দিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের ধারা এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতেও সচল থাকলো। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, তাদের বিপক্ষেই প্রীতি ম্যাচে নেমেছিল আলবিসেলেস্তেরা।

মাঠে নেমেই আর্জেন্টিনার গোল উদযাপন। শুরুতেই তাদের আনন্দের উপলক্ষ এনে দেন মেসি। ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মেসি। লিড নিয়ে আরও আক্রমনাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে গোল শোধের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮ মিনিটে ফের গোলের দেখা পায় আলবিসেলস্তারা। বাম দিক থেকে ডি পলের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান জার্মেইন পেজ্জেয়া। তার গোলে ম্যাচে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

এরপর আরও বেশ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মালয়েশিয়াসহ সাত দেশে ঈদ শনিবার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও নতুন স্ট্রেইনে আরও ৭টি লক্ষণ প্রকাশ

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে স্থবির পুরো ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে।

এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।

ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরও ৭টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে।

নতুন স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে।

১. ক্লান্তি
২. ক্ষুধামন্দা
৩. মাথা ব্যথা
৪. ডায়রিয়া
৫. মানসিক বিভ্রান্তি
৬. পেশী ব্যথা
৭. স্কিনে র‌্যাশ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া