Tag Archives: উদ্বোধনের অপেক্ষায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিন সেতু

কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন

কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন

কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক দিন দিন যেন ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। ঈদ পরবর্তী সময়ে যানবাহনের চাপ বৃদ্ধি, বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ট্রাফিক শৃঙ্খলার ঘাটতির কারণে জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গত ২৬ দিনে কুমিল্লার বিভিন্ন সড়কে ৩৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন।

কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং জেলার ব্যস্ত সংযোগ সড়কগুলোতে।

সাধারণ মানুষ ও হাইওয়ে পুলিশ বলছে, অধিকাংশ দুর্ঘটনার পেছনে দায়ী দ্রুতগতিতে যানবাহন চালানো, অদক্ষ চালক, নিয়ম অমান্য করে ওভারটেকিং, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, মূল চালক বসে থেকে হেলপার দিয়ে গাড়ী চালানো, মাদক সেবন করে গাড়ী চালানো এবং যানবাহনের ফিটনেস সংকট।

সড়ক দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে আলেখারচর এলাকার ঢাকা থেকে ফেনীগামী যাত্রী আসাদ ও ফয়সালের সঙ্গে। তারা জানান, বর্তমানে মহাসড়কে যাত্রা করলেই আতঙ্ক কাজ করে। অনেক চালক প্রতিযোগিতা করে গাড়ি চালান, যেন আগে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। যাত্রীদের জীবনের মূল্য অনেক সময় বিবেচনায় থাকে না। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।

তারা আরও জানান, মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণ জরুরি। না হলে দুর্ঘটনা কমানো কঠিন হবে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীরা জানায়, যাত্রাপথে অনেক সময় বাস চালকদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়, কেউ কেউ আবার সহকারীর সঙ্গে গল্প করতে করতে গাড়ি চালান। এতে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা প্রয়োজন বলে মত দেন তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন করতে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। চালক, মালিক, যাত্রী এবং সাধারণ মানুষ—সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

প্রতিদিনের এই দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, পরিবার নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উৎসব মৌসুম বা ছুটির সময় মহাসড়কে ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ।

সচেতন মহলের দাবি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নইলে কুমিল্লার সড়কগুলোতে প্রাণহানির মিছিল আরও দীর্ঘ হবে।

উদ্বোধনের অপেক্ষায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিন সেতু

 

স্টাফ রিপোর্টারঃ
উদ্বোধনের অপেক্ষায় দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ গোমতী সেতুসহ তিনটি নতুন সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু তিনটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরই সেতু তিনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে। কিন্তু মহাসড়কের উপরে সেতু তিনটি দুই লেনের। এ কারণে এই তিন সেতুতে যানজট লেগেই থাকে। সর্বোপরী সেতুগুলো ঝুঁকিপূর্ণ। এ তিন সেতুর দুই পাশেই প্রতিদিন গাড়ির দীর্ঘ লাইন তৈরী হয়। চার লেনের সড়ক থেকে হঠাৎ করেই সেতুর মুখে এসে গাড়িগুলোকে এক লেনে চলতে গিয়ে এমন যানজটের সৃষ্টি হয়।

যানজট নিরসণের কারণে ২০১৫ সালের নভেম্বর মাসে ঠিকাদারি সংস্থার সঙ্গে তিনটি সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪শ’ ৮৬ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ করে চুক্তি স্বাক্ষর করে সড়ক বিভাগ।

২০১৬ সালে তিন সেতু নির্মাণের দৃশ্যমান কাজ শুরু হয়। ২০১৯ সালের জুন পর্যন্ত কাজের মেয়াদকাল হলেও তিনটি সেতুরই কাজ শেষ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গেছে। শুধু এখন উদ্বোধনের অপেক্ষার পহর গুনছে।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, দ্রুত কাজ চলায় ইতোমধ্যে তিনটি সেতুর ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সেতু বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রচন্ড কুয়াশা ও শীতের কারনে সন্ধ্যার পর কাজ করতে সমস্যা হওয়ায় কাজের কিছুটা ব্যাঘাত ঘটছে। তারপরেও উদ্বোধনের জন্য শতভাগ প্রস্তুত করতে আর সময় লাগবে না।

অর্থনীতির লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন তিনটি সেতু হলো দ্বিতীয় মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু। নতুন তিনটি সেতু উদ্বোধনের পর পুরাতন সেতুগুলো মেরামত করা হবে। এরপর একযোগে ৩টি সেতু দিয়েই যানবাহন চলাচল করতে পারবে। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

প্রতিদিন পণ্য ও যাত্রীবাহী হাজার হাজার যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। চার লেনের এই মহাসড়কে যানবাহন চলাচলে অনেকটাই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় দুই লেনের তিনটি সেতুতে। প্রতিনিয়ত সেতুগুলোতে অসহনীয় যানজটে আটকে পড়ে শত শত যানবাহন। তাতে খরচ ভোগান্তি দুটোই বাড়ে।

বিশেষ করে এই যানজটে গার্মেন্টস ব্যবসায় বিরুপ প্রভাব পড়ে। এজন্য সরকার এই গুরুত্বপূর্ণ মহাসড়কটিকে দুই লেন থেকে চারলেনে উন্নীত করে। কিন্তু তাতেও সুফল না মেলায় মহাসড়কের গুরুত্বপূর্ন মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতুর পাশাপাশি আরও তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে।

তিনটি সেতু নির্মাণ করা হচ্ছে জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে। জাইকার অর্থ সেতুগুলোর নির্মাণ, পুনর্বাসন ও পরামর্শ সংক্রান্ত কাজে ব্যয় হচ্ছে। ভ্যাট, ট্যাক্সসহ প্রশাসনিক ও পুনর্বাসন সংক্রান্ত ব্যয় নির্বাহ করা হচ্ছে সরকারি তহবিল থেকে।

সেতু তিনটি যৌথভাবে নির্মাণ করছে জাপানি প্রতিষ্ঠান ওবায়শি করর্পোরেশন, সিমিজু করপোরেশন এবং জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত গতিতে কাজ করার ফলে নির্ধারিত সময়ের আগেই সেতু নির্মাণ শেষ হচ্ছে বলে জানিয়েছে সংশ্রিষ্ট সূত্র।

সেতু বিভাগ সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে এই তিন সেতু অন্তর্ভুক্ত। এ কারণে প্রধানমন্ত্রী নিজে এই সেতু তিনটি নির্মাণের অগ্রগতির খোঁজ খবর রাখছেন। তাঁরই নির্দেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রায়ই ছুটে যান সরেজমিনে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে।

এই সেতু তিনটির নির্মাণ কাজের মেয়াদকাল ২০১৯ সালের জুন মাসে হলেও দ্রুত নির্মাণ কাজের কারনে সেতু গুলোর নির্মাণ কাজ ২০১৮ সালের ডিসেম্বরে ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে।

বর্তমানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। তবে বর্তমানে প্রচন্ড কুয়াশা ও শীতের কারনে সন্ধ্যার পর কাজ করতে সমস্যা হওয়ায় উদ্বোধনের কিছুটা বিলম্ব হচ্ছে বলে সেতু প্রকল্পের প্রকৌশলী আব্দুল হান্নান জানান।

সেতু বিভাগ সূত্র জানায়, মূলত পাঁচটি উদ্দেশ্যকে সামনে রেখে ‘কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ’ প্রকল্প হাতে নেয় সরকার।

এগুলো হলো, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ক্রমবর্ধমান যানবাহনের সংকুলান করা, রাজধানী ঢাকার সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা, সরাসরি বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধন করা, প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক কর্মকান্ড উন্নত করা এবং সকলের জন্য নিরাপদ ও সাশ্রয়ী সড়ক ব্যবস্থা নিশ্চিত করা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে বেরিয়েই ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থলে কাঁচপুর সেতু। এর উজানেই নতুন দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে।

সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। ঢাকা-সিলেট মহাসড়ক একটি ফ্লাইওভারের মাধ্যমে সেতুটির সাথে যুক্ত হয়েছে। সেই ফ্লাইওভারের নির্মাণকাজও শেষ। এখন সংযোগ সড়কের কাজ শেষে সৌন্দর্য বধ্যনের কাজ চলছে।

বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের যোগাযোগ যুগোপযোগী, সহজ, দ্রুত ও যানজটমুক্ত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেতু তিনটি গুরুত্বপূর্ণ ভূকিা রাখবে তাতে কোনো সন্দেহ নেই। ভুক্তভোগিদের মতে, এ তিনটি সেতু খুলে দিলে ঢাকা-চট্টগ্রামের ভ্রমণ সময় অর্ধেকে নেমে আসবে।

দীর্ঘ সময়ের পরিবর্তে মাত্র ৪ ঘণ্টায় এ পথের দূরত্ব অতিক্রম করা যাবে। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা যানজট লাঘবের পাশাপাশি বোগান্তি ও দুর্ঘটনার হারও কমবে।

অন্যদিকে, আমদানি-রপ্তানি পণ্য পরিবহন সহজতর, সাশ্রয়ী হবে বলেও আশা করছেন সংশ্রিষ্ট ব্যবসায়ীরা। সেতু বিভাগ সূত্রে জানা যায়, মূলত পাঁচটি উদ্দেশ্যকে সামনে রেখে ‘কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ’ প্রকল্প হাতে নেয় সরকার।

এগুলো হলো, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ক্রমবর্ধমান যানবাহনের সংকুলান করা, রাজধানী ঢাকার সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা, সরাসরি বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধন করা, প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক কর্মকান্ড উন্নত করা এবং সকলের জন্য নিরাপদ ও সাশ্রয়ী সড়ক ব্যবস্থা নিশ্চিত করা।

এ প্রসঙ্গে সেতু বিভাগের একজন কর্মকর্তা বলেন, তিনটি সেতু এক সাথে খুলে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর কোনো যানজট থাকবে না। ভোগান্তির সাথে সময় ও খরচ কমবে।

যাতে করে ব্যবসায়ীরা লাভবান হবেন। যানজটের কারণে এতোদিন যে শত কোটি টাকার ক্ষতি হতো তা আর হবে না। এতে করে অর্থনীতিতে অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্টরা জানা যায়, নতুন ৩টি সেতু চালুর পর পুরোনো তিন সেতু মেরামতের পর নতুন তিনটির সঙ্গে যান চলাচলে যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

কমে যাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময়। বর্তমানে তিন সেতুতে কমপক্ষে তিন ঘণ্টা সময় বেশি লাগে। সেই সময় অনায়াসে কমে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে।