Tag Archives: কুমিল্লায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুমিল্লায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) ও মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মোঃ হাসানের ছেলে শাহাদাত (৬)।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে পানিতে ডুবা তিন শিশুকে আনা হয়।

পরে, জরুরী বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইদানীং পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে শিশুদের পরিবারকে আরও সচেতন হওয়া উচিত।