Tag Archives: কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে মাদক অস্ত্র, গুলি ও জালনোটসহ অাটক-৯

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের থেকে বন্দুক-গুলি ইয়াবা ট্যাবলেট জাল টাকা উদ্ধার করা হয়।

 

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম রবিবার সকাল সাড়ে দশটায় এক সংবাদ সম্মেলনে জানান,গতকাল ২৩ নভেম্বর শনিবার জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। শনিবার ভোর সাড়ে ৫টায় অভিযানে দাউদকান্দি  বলদাখাল এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা এবং নিশাল পেট্রোল জীপ গাড়ীসহ ইয়াবা ব্যবসায়ী ইউসুফ আলী মানিক (৩০) কে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশের এস অাই গোলাম অাযমের নেতৃত্বাধীন টিম।

একই দিন বেলা পৌনে ৫ টার সময় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে মো:রিপন মিয়া (৩০) কে লোহার তৈরী দেশীয় পাইপগান ১ রাউন্ড কার্তুজ এবং ২ হাজার পিস ইয়াবাসহ সদর দক্ষিন উপজেলার গলিয়ারা ইউনিয়ন পরিষদের দেবীপুর এলাকা থেকে গ্রেফতার করেন।

শনিবার বেলা পৌনে ২ টায় চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মুন্সিরহাট বাজার থেকে ২৮ টি এক হাজার টাকার জাল নোটসহ ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এলাকার সাদিয়া বেগম (২৬) কে আটক করে।

একই দিন জরুরী সেবা ৯৯৯ তে ফোন পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি ট্রাক আটক করেন। এ সময় ট্রাক বোঝাই এক লাখ নয় হাজার চারশ পিস মুরগীর ডিম যার আনুমানিক মূল্য পৌনে আট লাখ টাকার উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত থাকায় চৌদ্দগ্রাম উপজেলার আবদুল কাদের (৫৫),কিরণ মজুমদার (৩৬),আব্দুস ছালাম শাহিন (৩৮), ফেনী সদর এলাকার আব্দুল হান্নান শাওন (৩০) এবং বান্দরবান লামা মো:সোহেল(২১) কে আটক করেন। পুলিশ জানায়, ডিম বোঝাই ট্রাকটির চালক মো:আলমগীর হোসেন (৪০) চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করে। পথিমধ্যে উল্লেখিত আসামীরা ট্রাকটি ছিনতাই করে।

এদিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ্ উদ্দীনের নেতৃত্বে আজ রবিবার দিবাগত রাত ১২ টায় সদর উপজেলার জগন্নাথপুর এলাকার পাথুরীয়াপাড়ার মৃত হারুণ মিয়ার ছেলে অস্ত্রধারী মামুনকে অস্ত্রগুলিসহ আটক করে। আটক মামুনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ৬ টি মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দায়িত্বে থাকা মো:আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আজিম উল-আহসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৯৩ জন গ্রেফতার, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৯৩ জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ১৭ টি উপজেলায় গ্রেফতারী পরোয়ানা, মাদক মামলা ১২ জন, নিয়মিত মামলা ১৮ জনসহ বিভিন্ন অভিযোগে ৯৩ জনকে আটক হয়েছে এবং ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৫২০ বোতল ফেন্সিডিল, ১০ বোতল ইস্কাফ ও ১১৮৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৪৮

 

নিজস্ব প্রতিনিধি, আজকের কুমিল্লাঃ
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গত দশ দিনে বিভিন্ন অপরাধে ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। জেলা পুলিশ সুপার কার্যালয় তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয় গত ২১ জানুয়ারি থেকে। ৩০ জানুয়ারি বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে জেলার ১৭টি থানার বিভিন্ন এলাকা থেকে ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩৫ জন, নিয়মিত মামলায় ১৭৬ জনসহ অন্য অপরাধে আরো ৬৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৪৩৯ কেজি নয়শ গ্রাম গাঁজা এবং ১৮ হাজার ৪২ পিস ইয়াবাসহ ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম জানান, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে জেলার সকল থানায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং নিয়মিত মামলার পলাতক আসামিসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।’

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৭

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ
কুমিল্লায় বিশেষ অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় জেলার ১৭টি উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এদের মধ্যে মাদক মামলার ১৪জন, নিয়মিত মামলায় ১৫জনও অন্যান্য মামলায় বাকীদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) বিল্লাল হোসেন। গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে আজ জেলহাজতে প্রেরন করা হয়েছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার ১৭টি উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে মাদক মামলার ১২ জন, নিয়মিত মামলার ১৫ জন ও অন্যান্য মামলায় বাকিদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সতের উপজেলায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার হয়েছে।

কুমিল্লার অ্যাডিশনাল এসপি (ডি এস বি) বিল্লাল হোসেন জানান, মাদক মামলার ১১, নিয়মিত মামলায় ১১ ও অন্যান্য মামলায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালত কারাগারে পাঠিয়েছেন।