Tag Archives: চ্যাম্পিয়ন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার মাহিন

স্টাফ রিপোর্টার:

ওয়ার্ল্ড অল-স্টাইল কারাতে ফেডারেশনের কর্তিক আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর দলগত ইভেন্টে রৌপ্য পদক এবং একক কাতা ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী।

গত ২৫ ও ২৬ এপ্রিল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দলগত ইভেন্টে মাহিনের সাথে বাংলাদেশের হয়ে আরও অংশ নিয়েছেন, মো. হাবিব সরকার, মাসুক মেহেদী, ও মো. জাহিদুল ইসলাম জুবায়ের।

প্রতিযোগিতায় বাংলাদেশ, আর্মেনিয়া, ইরান, রাশিয়া, রোমানিয়া ও ইথিওপিয়ার প্রতিযোগীরা অংশ নেয়।

স্বর্ণপদক জয়ী মাহিনের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়। কুমিল্লা হাইস্কুল থেকে এসএসসি ও কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ‘দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশন’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এটা আসলে আমার জন্য এবং আমার দেশের জন্য অনেক বড় অর্জন। আমি অনেক গর্বিত যে আমি আমার দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করতে পেরেছি।

আমি আশাবাদী আমার এই অর্জন বাংলাদেশকে গর্বিত করবে এবং আমার নিজ জেলা কুমিল্লাকে বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হিসেবে পরিচিত করে তুলবে। আমার এই পথচলায় আমাকে সবসময় সহযোগিতা করেছেন আফসু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ একরামুল হক। আমি আমার স‍্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘‘পাশাপাশি যারা আমাকে বিভিন্ন সময় সমর্থন করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। কারাতে একটি আত্মরক্ষামূলক কৌশল। এই কৌশল যাতে দেশের ছাত্রছাত্রীরা নিজেদের আত্মরক্ষার জন্য আয়ত্ত করতে পারে আমি এই চেষ্টা করবো। আমি যেন আগামীতে এমন আরও অর্জনে নিজেকে যুক্ত করতে পারি সেইজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’’

উল্লেখ্য, মাহিন ২০২৫ সালে যুক্তরাজ্যের রিচমন্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায়ও একমাত্র বাংলাদেশী হিসেবে স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান সাবাতে চ্যাম্পিয়ানশিপে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন মাহিন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে তিতাস উপজেলা চ্যাম্পিয়ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে তিতাস উপজেলা চ্যাম্পিয়ন

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক গ্রুপের ফাইনালে কুমিল্লা সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে তিতাস উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে । ফাইনালে তিতাস উপজেলা দলের পক্ষে গোল দুটি করেন নাইম ও ফয়েজ। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিতাস উপজেলা দলের নাঈম।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। বিকেলে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন, জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

২৯ জানুয়ারি এ প্রতিযোগিতায় শুরু হয়। এ টুর্ণামেন্টে বালক গ্রুপে ১৬ টি দল অংশগ্রহণ করে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক গ্রুপের ফাইনালে বালিকা গ্রুপে বি-পাড়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দেবিদ্বার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় দেবিদ্বার উপজেলার পক্ষে গোল দুটি করেন তানিয়া ও সুমাইয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বি পাড়া উপজেলার নাহিদা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। বিকেলে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন প্রমুখ।

২৯ জানুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এ টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

একাডেমি কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে

একাডেমি কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন

একাডেমি কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একাডেমি কাপ টি- টেন ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা টাইগারস ক্রিকেট একাডেমিকে হারিয়ে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার (২৬ জানুয়ারি) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সারাদিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট চারটি দল অংশগ্রহণ করে।

 

সকাল ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, আহ্বায়ক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি।

 

নকআউট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লাতে টাইগারস ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ক্রিকেট স্কুল কুমিল্লাকে হারিয়েছে । প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট স্কুল কুমিল্লা ১০ ওভারে ৫০ রান করেন। দলের পক্ষে আরিফুল সর্বোচ্চ ২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় কুমিল্লা টাইগারস ক্রিকেট একাডেমি। এ খেলায় নিলয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি ৯ উইকেটের ব্যবধানে ইউনিটি ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। এ খেলায় প্রথমে ব্যাট করে ইউনিটি ক্রিকেট একাডেমি ১০ ওভারে ৪২ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন নাজমুল। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি ৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

বিকেলে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ৬৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে স্টার ক্রিকেট একাডেমি সাত ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেন।

ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমির খেলোয়াড় আসিফ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম উল্লাস, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও জেলা ক্রিকেট কোচ মোবাল্লেগ জেমস, কোচ জাহান।

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

সময়টা যেন পুরোপুরি আর্জেন্টিনার! ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা, সব জায়গাতেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে আলবিসেলেস্তেরা। এবার ফুটসালেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো লিওনেল মেসির দেশ। পেরুর লিমায় অনুষ্ঠিত কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার ১০ দলের অংশগ্রহণে পেরুতে আয়োজিত এই টুর্নামেন্টে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর সোমবার (২৫ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা ২০১৬ সালে। ১০টি আসরের মধ্যে বাকি ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

ফাইনালে ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুই গোল করেন লিলে।

এর আগে গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্রয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। সেখানে ব্রাজিলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর এবার কলম্বিয়াকে হারিয়ে শিরোপাও ঘরে তুলল আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৩ : চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা সেনানিবাস এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং
(জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া।

এ প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ৫৫ পদাতিক ডিভিশনের ইউপি লেন্স কর্পোরাল খাইরুল এনাম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ৩৩ পদাতিক ডিভিশনের সৈনিক সোহরাব আলী দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

ইউএস ওপেন থেকে বিদায় নিলেন চ্যাম্পিয়ন সিওনতেক

ইউএস ওপেন থেকে বিদায় নিলেন চ্যাম্পিয়ন সিওনতেক

ডেস্ক রিপোর্ট:

কোয়ার্টার ফাইনালের আগেই ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নারী এককের চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। পোলিশ এই কন্যা হেরে বসেন লাটভিয়ার ২০তম বাছাই জেলেনা ওস্তাপেঙ্কোর কাছে।

শেষ ষোলো রাউন্ডে ১ ঘণ্টার ৪৮ মিনিটের লড়াইয়ে সিওনতেক প্রথম সেট ৩-৬ ব্যবধানে জিতলেও পরের দুই সেটে হারেন ৬-৩, ৬-১ ব্যবধানে।

এই হারে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানও হারালেন সিওনতেক। ৭৫ সপ্তাহ চূড়ায় থাকার পর এবার তার জায়গায় বসতে যাচ্ছেন আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে উঠে সিওনতেকের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখলেন ওস্তাপেঙ্কো। আগের তিন দেখাতেও সিওনতেককে হারিয়েছেন তিনি।

লাটভিয়ার এই তারকা জানান, ‘আমি সবসময় ইগার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আশা করি। সে অসাধারণ খেলোয়াড়, বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে এবং বেশ ধারাবাহিক। আমি জানতাম আমাকে আগ্রাসী হতে হবে, নিজের খেলাটা খেলতে হবে, কারণ সে এটাতে অস্বস্তিতে ভোগে। মনে হয়েছে যে আমি ভালো খেলেছে এবং তাকে খুব একটা সুযোগ দিইনি। ‘

কোয়ার্টার ফাইনালে কোকো গফের মুখোমুখি হবে ওস্তাপেঙ্কো।

ঘরের মাঠে আরেকটি হতাশার রাত বার্সেলোনার

স্পোর্টস ডেস্কঃ

লা লিগার ম্যাচে সোমবার (১০ এপ্রিল) রাতে জিরোনাকে ক্যাম্প ন্যুতে আতিথ্য দেয় জাভি হার্নান্দেজের দল। চার বছর পর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে রিয়ালের চেয়ে যোজন দূরত্ব নিয়ে তারা আগাচ্ছিল। সেই ধারাবাহিকতায় তারা পয়েন্ট বাড়াতে পারত জিরোনার বিপক্ষে। কিন্তু ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের শুরুর কয়েকটি মিনিট তুমুল দৌড় প্রতিযোগিতার পসরা বসে। মূলত দুই দলই পরপর আক্রমণ শাণাচ্ছিল। বল এই বার্সেলোনার গোলমুখে তো এই জিরোনার গোলমুখে। শুরুর দুই মিনিটেই সফরকারীরা বার্সার দুর্গে পরপর হানা দেয়। এর একটু পরই অল্প সময়ের ব্যবধানে দু’বার সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সামনে। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। তারা নবম মিনিটেও এগিয়ে যেতে পারত। গোল হয়ে গেলে অবশ্য ‘কৃতিত্ব’টা পেতেন জিরোনার খেলোয়াড়েরা। জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা ও ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনোর ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হয়েই গিয়েছিল। গোলরক্ষকের অবস্থান না বুঝেই বুয়েনো ব্যাক পাস দিয়েছিলেন। গোল যখন প্রায় হয় হয়, সে সময়েই অনেকটা দৌড়ে এসে কোনোরকমে বলটাকে বাইরে পাঠান গাজ্জানিগা। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনিয়ার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

৫৫ মিনিটে বার্সাকে স্তব্ধ করে দেওয়ার বেশ ভালো সুযোগ নষ্ট করে জিরোনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের খেলোয়াড় ভালেন্তিন কাস্তেয়ানোস আন্দ্রে টের স্টেগানকে একা পেয়েও বল বাইরে মেরে বসেন। ৭৮তম মিনিটে সুযোগ পান লেভান্ডফস্কি। সার্জিও বুস্কেটুসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে জিরোনার ডিফেন্ডাররা তাকে রুখে দেন। এভাবে ঘরের মাঠে আরেকটি হতাশার ফল নিয়ে ফিরল বার্সা। এর আগে সম্প্রতি ঘরের মাঠে কোপা দেল রে’র কোয়ার্টারে রিয়ালের কাছে হেরে যায় ক্লাবটি। যা তাদের টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে।

জিরোনার সঙ্গে ড্র-য়ে শীর্ষে থাকা লেভান্ডফস্কিদের পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।