Tag Archives: ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশে সরকার পরিবর্তনে

বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না: ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কী? কারণ এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টায় জড়িত ছিল। এমনকি মুহাম্মদ ইউনূসও জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে ট্রাম্প বলেন, এই ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এটি এমন একটি বিষয় যেটি নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন। সত্য বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) হাতে ছেড়ে দিচ্ছি।

প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলেননি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি। মোদিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যেকোনো ইস্যুতে একতাবদ্ধ।

ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠানের গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে।

সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায়ই দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা। কথিত ডিপ স্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনে প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে ‘জাতীয় স্বার্থ’ বিবেচনা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়ন ও কার্যক্রমে ৯০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের পক্ষে যুক্তি দেখানোর সময় দেশটিতে দক্ষিণপন্থিদের বক্তব্যে ‘সাম্প্রতিক ঘটনা’ হিসাবে বাংলাদেশ প্রসঙ্গও ঘুরে ফিরে আসছে।

এই প্রচারণায় উদাহরণ টেনে বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তত্ত্বাবধানে বাংলাদেশে ‘ক্ষমতা পরিবর্তনে’ অর্থায়ন করেছে ইউএসএআইডি। ‘গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজ করার’ জন্য ট্রান্সজেন্ডার ও র্যাপারদের অর্থায়ন করার কথাও সামনে আনা হচ্ছে।

এর মধ্যে ৩০ জানুয়ারি হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকা সফরে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যানও।

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে নিউ ইয়র্কের আদালতে মামলা দায়েরের মাসখানেক পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সরাসরি ‘ভারতকে অস্থিতিশীল’ করার অভিযোগ এনেছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

এক্ষেত্রে জর্জ সরোস, মার্কিন ‘ডিপ স্টেট’, মিডিয়া গ্রুপ ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ (ওসিসিআরপি) ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়- একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে একযোগে কাজ করছে বলে অভিযোগ তুলেছিল নরেন্দ্র মোদির দল।

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি বহাল রেখেছেন। এই শুল্ক স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মেক্সিকোকে একটি শর্ত দিয়েছেন। তাদের সীমান্তে তৎপরতা বাড়াতে হবে, যাতে করে অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। এই শর্ত অনুযায়ী, মেক্সিকোকে সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করতে হবে। এই শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে ট্রাম্প মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, তারা সীমান্তে নতুন প্রযুক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবেন। এছাড়াও ফেন্টানাইল (মাদক) চোরাচালান ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করবেন। স্থানীয় সময় সোমবার এক টেলিফোন আলোচনায় ট্রুডো মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে নিশ্চয়তা দেন।

শুল্ক আরোপ স্থগিত করার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “প্রেসিডেন্ট হিসাবে সব মার্কিন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব এবং আমি ঠিক সেটাই করছি। প্রাথমিক ফলাফলে আমি খুবই সন্তুষ্ট।”

এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীন অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন অত্যন্ত অসন্তুষ্ট। তারা এটিকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সূত্র: রয়টার্স

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব, বলছেন ডোনাল্ড ট্রাম্প

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব, বলছেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগিরই বৈঠকে বসার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ট্রাম্প এখনো এ বৈঠকের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। যদি এই বৈঠকটি হয়, তবে তা হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার কৌশল কী? উত্তরে তিনি বলেন, ‘এই যুদ্ধে একটি মাত্র সমাধান রয়েছে, আর সেটি পুরোপুরি পুতিনের ওপর নির্ভর করছে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক হামলা চালায় রাশিয়া। এই হামলার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে রুশ বাহিনী।

ইরানের হামলায়

ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “বিশ্ব এখন আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব সেই আগুন নেভাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমালোচনা করে ট্রাম্প বলেন, “এই দুই ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।”

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, “বিশ্ব এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের কোনো সঠিক নেতৃত্ব নেই, এবং দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুরোপুরি অনুপস্থিত।”

তিনি আরও বলেন, “প্রশাসনে ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ দায়িত্বে নেই, এবং স্পষ্ট নয় যে কে বেশি বিভ্রান্ত—বাইডেন নাকি কমলা। তাদের কাছে আসলে কী ঘটছে, তা বোঝারও ক্ষমতা নেই।”

ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেন, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ ছিল না, ইউরোপে কোনো সংঘাত ছিল না এবং এশিয়ায় শান্তি ছিল। তখন মুদ্রাস্ফীতি ছিল না, আফগানিস্তানে কোনো বিপর্যয় ছিল না। তিনি বলেন, “আমাদের শান্তি ছিল। এখন সারা বিশ্বে যুদ্ধের হুমকি আর ক্ষোভ বিরাজ করছে। জো বাইডেন এবং কমলা হ্যারিসের মতো অযোগ্য নেতৃত্বের কারণে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।”

এছাড়া, আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসকে জেতাতে ইরান কাজ করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান মরিয়া হয়ে কমলাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, কারণ তারা জানে যে কমলা ক্ষমতায় থাকলে তারা আমেরিকার ওপর সুবিধা নিতে পারবে।”

তিনি আরও অভিযোগ করেন, ইরানের কারণে তার নির্বাচনি প্রচারণায় বারবার হামলা হয়েছে।

ট্রাম্প তার বিবৃতিতে আরও দাবি করেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন, তবে ৭ অক্টোবর হামাসের হামলা ঘটতো না। তিনি প্রতিশ্রুতি দেন যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে মধ্যপ্রাচ্যে পুনরায় শান্তি ফিরিয়ে আনবেন।

তিনি বলেন, “যদি আমি প্রেসিডেন্ট হতাম, ৭ অক্টোবরের ঘটনা কখনও ঘটত না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও শুরু হতো না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং অর্থনীতির মুদ্রাস্ফীতিও দেখতে হতো না। যদি আমি আবার জিতি, বিশ্বে শান্তি ফিরবে। আর যদি কমলা আরও চার বছর ক্ষমতায় থাকেন, তবে বিশ্ব আগুনে পুড়বে।”

সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ: ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওপর ইউক্রেন ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে বলেও উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব গ্লেন বেক-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কিয়েভকে আমরা সম্ভবত দেড় হাজার কোটি ডলার দিয়েছি। কিন্তু ইউরোপ তেমন কিছুই দেয়নি। আসলে আমেরিকার ওপর ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, সাক্ষাৎকারে গত বছরের অক্টোবরে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়েও কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেন ও তার মিত্রদের দায়ী করছে রাশিয়া।

তবে ট্রাম্প বলছেন, ওই হামলার মূল অপরাধী (রিয়াল কালপ্রিট) হতে পারে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই হামলা হয়েছে— এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে ট্রাম্প বলেন, হামলার পেছনে রাশিয়াকে দায়ী করা বাজে অভিযোগ। তা ছাড়া সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডায় এক ক্যাম্পেইনে তিনি বলেন, আবারও হোয়াইট হাউসে যেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি।

নিজের শাসনামলে বহুল বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্প বলেন, আমি আক্ষরিক অর্থেই কাজ শুরু করার কথা বলছি— যেদিন আমি দায়িত্ব নেব, সেদিন থেকে নয়; বরং আমি জিতেছি— সেই রাত থেকেই (যুদ্ধ বন্ধের উদ্যোগ নেব)।