Tag Archives: দাউদকান্দিতে মাইক্রোবাসে করে মাদক পরিবহনকালে আটক ২

দাউদকান্দিতে মাইক্রোবাস সিন্ডিকেট বন্ধের দাবী

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে সিন্ডিকেট করে লোকাল মাইক্রোবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ এবং ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ী বন্ধের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

বুধবার(২১আগষ্ট) দুপুর ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ সমাবেশ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে কয়েক শতাধিক স্থানীয় ব্যবসায়ী ছাত্র জনতা সমাবেশে জড়ো হন।

সবাবেশ বক্তব্য রাখেন মাওলানা নাজির আহমেদ, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও মাসউদুর রহমান সুমন প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চলাচলকারী লোকাল মাইক্রোবাসের অতিরিক্ত ভাড়া আদায়, সেই সাথে গাদাগাদি করে যাত্রী উঠানো, চালক হেলপারদের দূর্ব্যবহারে চলাকারী যাত্রীরা অতিষ্ট। প্রতিবাদ করলে এই চালক হেলপার সিন্ডিকেটের হাতে মাইর খাইতে হয়।

বক্তারা আরও বলেন, আমরা জানি চালক হেলপারাও জিপি আদায়কারী আরেকটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিন্মি। এজন্যই তারা আমাদের মতো যাত্রীদের সাথে দূর্ব্যবহার করছে। আমরা সকল সিন্ডিকেট হোতাদের হুশিয়ার করে বলতে চাই, আগামী সেপ্টেম্বর থেকে দাউদকান্দিতে লোকাল যাত্রী টানা কোন ফিটনেসবিহীন গাড়ী, লাইসেন্সবিহীন চালক চালাতে পারবে না। আর চাদার নামে কোন জিপি আদায় চলবে না। যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করেন ছাত্রজনতা তা প্রতিহত করবে।

ভাড়া নিয়ে বক্তারা বলেন, এখন থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হতে আমিরাবাদ- পাঁচটাকা, ধিতপুর জিংলাতুলি -দশটাকা এবং রায়পুর পনের টাকার বেশি আদায় করতে পারবে না।

এদিকে সড়কে চলাচলকারী মাইক্রোবাসের একাধিক চালক বলেন, এই সড়কে প্রায় পঞ্চাশটির উপরে মাইক্রোবাস চলাচল করে। আগে জিপি ছিল, এখন কোন জিপি নাই। আমাদের সিরিয়ালের জন্য লাইনও নেই। আর দেশে জিনিসপত্রের দাম, গ্যাস, চাকা ও গাড়ীর মালামালের(যন্ত্রাংশ) যেই দাম, পাঁচ টাকা ভাড়া টেনে আমাদের সংসার চালানো দুরে থাক পকেট খরচও চলবে না।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন দরজাখোলা মাইক্রোবাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এগুলো বন্ধ করতে অচীরেই কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

দাউদকান্দিতে মাইক্রোবাসে করে মাদক পরিবহনকালে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাইক্রোবাসে করে ফেন্সিডিল পরিবহনকালে ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ২য় গোমতি সেতুর টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে ৬৮২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া উরফেসবুজ (২৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ লোকমান হোসেন (৩২)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।