,

সদর দক্ষিণে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ থানার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১মার্চ রাতে সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভাটপাড়া গ্রামের জাকির হোসেন এর ছেলে মোঃ মনির হোসেন(২২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।