Tag Archives: ফখরুল

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: ফখরুল

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: ফখরুল

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশের মানুষ অনেক আশা-ভরসা নিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। মানুষ মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতিদ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সে লক্ষ্যে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাচ্ছি না।”

মির্জা ফখরুল বলেন, “সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিএনপিকে গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য কী পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে।”

ইতোমধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে। ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না।”

অবিভক্ত বাংলায় যে সব বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক, বিশেষ করে পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছেন, তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নামকরণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি।

বিএনপির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সূত্র: যুগান্তর

দেশকে নতুনভাবে গড়তে

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: ফখরুল

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে। সবশেষ ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। এখন দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক ও ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ নিরলসভাবে লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া, চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি রচনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকেই সাংবাদিক নেতা হয়েছেন। তবে সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন, তা জাতি প্রত্যক্ষ করেছে। অনেক সাংবাদিক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে থেকে নিজেদের আয়-রোজগারের চেষ্টা করেছেন। কিন্তু সাংবাদিক মাহফুজ উল্লাহ এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এই আলোচনাসভায় অংশগ্রহণকারীরা মাহফুজ উল্লাহর অবদানকে স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনগণ সংস্কারের সঙ্গে

জনগণ সংস্কারের সঙ্গে সঙ্গে স্বস্তি চায়: ফখরুল

জনগণ সংস্কারের সঙ্গে সঙ্গে স্বস্তি চায়: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে। এ নিয়ে মানুষের মধ্যে একটি ধারণার সৃষ্টি হয়েছে যে, তারা এই প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। জনগণ সংস্কারের পাশাপাশি স্বস্তিও চায়।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাগপার আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি কোনো নতুন ধারণা নয়। বিএনপি বহু আগেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। তবে এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় থাকতে পারে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 

 

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে এবং সীমান্ত হত্যার মতো অমানবিক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ব্যক্তিগত সফরে সিলেটে এসে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে।”

মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

পরে দলের মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে নেতা-কর্মীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে যান।

ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বিত করার

ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই: ফখরুল

ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই: ফখরুল

আজকের কুমিল্লা ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা সম্ভব।

বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে ড. ইউনূসের বক্তব্য অস্পষ্ট ছিল এবং তাতে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলেছেন, যা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ২০২৬ সালের জুনের কথা বলেছেন, যা পরস্পরবিরোধী এবং জনমনে বিভ্রান্তি তৈরি করবে।

উপদেষ্টা নিয়োগে সরকারের

উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত: ফখরুল

উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ না দেওয়ার অনুরোধ করেন তিনি। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা একটি বিশাল দেশ। একে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫, ৩০ বা ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে কাকে নিয়োগ দেওয়া হবে, তা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য নেই।”

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। যদি কোনো দল নিষিদ্ধ হতে চায়, তবে সেটি জনগণের ভোটের মাধ্যমে হতে হবে। কিংবা পার্লামেন্টের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।”

বিএনপির মহাসচিব বলেন, “ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের জন্য এখনও বিপদ রয়ে গেছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এই মুহূর্তে আমাদের আর কোনো ধরনের বিপর্যয় সামলানোর শক্তি নেই।”

তিনি বলেন, “আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা এখন আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে। তবে, সেই নির্বাচন এখনও নিশ্চিত নয়। নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা উপযোগী করতে সংস্কার প্রয়োজন, যাতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়।”

জনগণের অংশগ্রহণ ছাড়া

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪-এর প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন গঠন করা হয়েছে, ফ্যাসিবাদের বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করতে দেওয়া যাবে না।’’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘বিভিন্ন নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কিছু মিডিয়া সেটিকে আবার প্রচার করছে, এটি বন্ধ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি ও সাহসকে একত্রিত করে দেশের কাজে লাগাতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘এই সরকারকে সময় দিতে হবে। আমরা তাদের দায়িত্ব দিয়েছি। মিডিয়াতে অনেকেই কোনো সাফল্য দেখতে পাচ্ছেন না। সব কিছু একসঙ্গে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।’’

৭ জানুয়ারি নির্বাচনের ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আরও বেশি বেপরোয়া হয়েছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে।

সোমবার দলটির দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মো. আখতারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র-সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেইসঙ্গে অবিলম্বে সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির আন্দোলনে পুলিশকে বাধা না দেওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির আন্দোলনে পুলিশকে বাধা না দেওয়ার আহ্বান ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে বাধা না দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহা-সমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ে যৌথ সভা ডাকা হয়। সভার পর সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল জানায়, আমরা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে, আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবেন না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি এতে বাধা সৃষ্টি করবেন না। এটা সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সেটা মনে রেখে অবশ্যই সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি।

তিনি জানায়, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, সরকারি কর্মকর্তা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তারা হুমকি দিচ্ছেন ধমক দিচ্ছেন। হুঙ্কার দিচ্ছেন, যদি কোনো ব্যাঘাত ঘটে তারা শক্ত হাতে দমন করবেন, হাত ভেঙে দেবেন।

সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে হুমকি তারা দিয়েছেন, বিশেষ করে গতকাল প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, তার আগে ওবায়দুল কাদের বলেছেন- হাত ও দাঁত ভেঙে দেওয়া হবে। এসব বিষয়ে তারা (প্রশাসন) কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করছে।

এ সরকার আবারও এক তরফা নির্বাচন করার পাঁয়তারা করছে অভিযোগ করে ফখরুল বলেন, যেটা ২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে করেছে, এবারও সেই একই পাঁয়তারা হচ্ছে।

গত ১৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ৪৭টি মামলা দিয়েছে জানিয়ে দলটির শীর্ষ এই নেতা বলেন, এসব মামলায় আসামি করা হয়েছে ১২ হাজার ৭৩০ জনকে। এছাড়া ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কল্পনা করুন, আমরা কোন রাজ্যে, কোন সমাজে বাস করছি।

এখন আবার গায়েবি মামলা দেওয়া শুরু করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ৪৭টি একেবারে মিথ্যা মামলা দিয়েছে। আপনারা বলুন, ১৮ অক্টোবর থেকে কোথায় কী হয়েছে? কোথাও কিছু হয়নি, কিন্তু মামলা হচ্ছে।

পুলিশের আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎতের প্রসঙ্গ তুলে ধরে ফখরুল জানান, তাদেরকে বলা হয়ছিল এসব (গায়েবি ও মিথ্যা মামলা) বন্ধ করুন। কিন্তু তারা সেটা বন্ধ করা তো দূরে থাক আরো নতুন গায়েবি মামলা দেওয়া শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বেশি আতঙ্কে প্রধানমন্ত্রী: ফখরুল

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বেশি আতঙ্কে প্রধানমন্ত্রী: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ীরা আতঙ্কে। সবচেয়ে বেশি আতঙ্ক শেখ হাসিনার চোখেমুখে। উন্মাদ হয়ে গেছেন তারা। এরা এখন লুটের টাকা কীভাবে রক্ষা করবে তা নিয়ে চিন্তায় আছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কেউ নাকি বলেনি তত্ত্বাবধায়ক সরকারের কথা। এটা বলতে হবে কেন? সবার ভূমিকা দেখে বোঝেন না। কি বলছে সবাই। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষাব্যবস্থার খারাপ অবস্থার কথা উল্লেখ করে ফখরুল বলেন, শিক্ষাকে বাঁচাতে সরকারের পরিবর্তন করতে হবে। টাকা ও দলীয় বিবেচনা ছাড়া শিক্ষক নিয়োগ হয় না। এ খাত পঙ্গু করে দেশকে নতজানু করে রাখতে চায়। পাঠ্যক্রমে শিক্ষা নেই।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, তার লোকজন নানা অপকর্মে জড়িত। তার অনুসারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুট করছে। শিক্ষিকা এবং ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করছে। এমনকি এ মন্ত্রীর লোকজন আজ বালু খেয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে।

ফখরুল বলেন, অনেক অন্যায় করেছেন। অনেক হত্যা, নির্যাতন চালিয়েছেন। দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছেন। কেড়ে নিয়েছেন মানুষের সব অধিকার। তাই দেশ রক্ষায় এ সরকারকে সরাতে হবে। সরকারকে সরাতে যা যা করার সবই করতে হবে। বিদায় হতেই হবে। জবাবদিহি করতেই হবে।

তিনি বলেন, বেগম জিয়াকে উন্নত চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না। গণমাধ্যমকে তাদের কথা অনুযায়ী চলতে হয়। অদৃশ্য শক্তি সরকারকে টিকিয়ে রাখতে পারে না।

খালেদা জিয়ার বয়স নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, একজন প্রধানমন্ত্রীর ভাষা এত নিকৃষ্ট হতে পারে? একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে অযাচিত মন্তব্য করতে আপনার মুখে বাধে না? আসলে এ দলের মধ্যে কোনো শিষ্টাচার নেই। এরা কাউকে সম্মান দিতে জানে না।

আজ সারাদেশে আওয়াজ ওঠেছে, এ সরকারকে বিদায় করো। তাদের রাজনৈতিক সময় শেষ হয়ে গেছে। এখনো সময় আছে মানে মানে কেটে পড়ো। মানুষ ও দেশকে রেহাই দাও।

শিক্ষক সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, যে যাই বলুক বিএনপি তার মতো করেই অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করবে। সরকারের ফাঁদে তারা এখন পর্যন্ত পা দেয়নি। সামনেও দেবে না।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।