Tag Archives: বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপেজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সুয়াগঞ্জ তফাজ্জল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সিনা ছৈয়দ তারেক। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি ইয়াকুব আলী তুষারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নাজির আহমেদ, সুয়াগঞ্জ তফাজ্জল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিফাত এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর ওমর ফারক, মামশাদ আলম, আব্দুল কাইয়ুম শিমুল, সমিতির সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, টুটন ভৌমিক, সমিতির সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাইদুর রহমান খন্দকার, বর্তমান সহ-সভাপতি জয় চন্দ্র শীল, আল-আমিন, আব্দুল্লাহ বিন গাজী জয়,যুগ্ম সাধারণত সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল এবং বিভিন্ন স্কুল থেকে আগত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, অভিবাভক, সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া ২০ জন শিক্ষার্থীদের মাঝে সমিতির দীপান্বিতা, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সমিতির সাবেক সভাপতি ও রেক্টর সমিতির বিভিন্ন কার্যক্রম ও গঠনমূলক বিভিন্ন তথ্য তুলে ধরেন ড. আবু সিনা ছৈয়দ তারেক।

অনুুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক একটা জাতিক ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যবসা করে তাদেরকে মোটিভেট করতে হবে,তাদেরকে এগুলো থেকে ফিরিয়ে আনতে হবে আর মাদক গ্রহন থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি কোনো মানুষ মাদক গ্রহণ না করতো তাহলে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করতো না। ক্রেতা থাকার কারনে ব্যাবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। আপনারা মাদক নির্মূলে ও নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এসব সামাজিক সংগঠন গুলো ছাত্র সমাজকে যুুবসমাজকে নেতৃত্বের বিকাশ করে। একজন মানুষ কিভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে গড়ে ওঠতে পারে,সমাজসেবক হিসেবে গড়ে ওঠতে পারে,একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে এ চর্যা গুলো এসব সংগঠনে হয়। এজন্য সবসময় চেষ্টা করি নিজেকে এসব সংগঠনের সাথে সম্পৃক্ত রাখার এবং কাজ করার।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে তুষার ও রিফাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর অধ্যাপক আবু সিনা সৈয়দ তারেক এবং সাবেক সাধারণ সম্পাদক ও রেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী ইয়াকুব আলী তুষার এবং সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাখাওয়াত হোসাইন রিফাতকে নির্বাচিত করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে জয় চন্দ্র শীল, আল আমিন এবং আব্দুল্লাহ বিন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াসিন শাহেদ। এছাড়া ও সমিতির বিভিন্ন পদে সদস্যবৃন্দরার নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজ (সমাজবিজ্ঞান বিভাগের) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড.আবু সিনা সৈয়দ তারেক, সাবেক সাধারণ সম্পাদক ও রেক্টর এবং ন্যাশনাল ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি ও রেক্টর মামশাদ আলম, সাবেক সভাপতি ও রেক্টর এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার, , সাবেক সভাপতি ও রেক্টর, ইউনুস আলী বাকী, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকারসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে ইয়াকুব আলী তুষার বলেন, “অতীতেও আমি সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতিতে দায়িত্ব পালন করেছি। যে কাজগুলো অপূর্ণ রয়েছে, তা এবার করার চেষ্টা করবো। সমিতি ভবনের লাইব্রেরীটিকে আরো সুসজ্জিত এবং পাঠক কেন্দ্রিক করে তুলবো। নতুন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কিভাবে সংগঠনমুখী করা যায় তা নিয়ে কাজ করবো। সব সময়ই আমাদের চেষ্টা ছিলো, যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশটা তৈরি করে দেওয়া যায়।”

সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন রিফাত বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে যে সংগঠন তার একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরা যেনো দেশ গঠনে আত্মনিয়োগ করতে পারে, সে চেষ্টায়ই করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল, এবং বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করছি। প্রাচীন এই সংগঠনটিকে ডিজিটালাইজেশনে রুপান্তর করার চেষ্টা থাকবে এ বছর। বর্তমান কমিটির হাত ধরে শিক্ষার্থীরা অনেক কিছু পাবে বলে আশা করি।”

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। যা কুমিল্লা জেলার অন্যতম প্রাচীনতম সংগঠন। শিক্ষার্থীদের মাদকের মত করাল গ্রাস থেকে মুক্ত করে শিক্ষার দিকে ধাবিত করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নিজস্ব ভবনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম এর বর্ণনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লার হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইমাম হোসেন মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মোঃ আমিনুর রহমান মজুমদার। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সভাপতি সাইদুর রহমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ভবনের জমিদাতা মরহুম আব্দুল গফুর এর পুত্র আবুল কাশেম, প্রমিন্যান্ট চাইল্ড একাডেমীর অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও প্রক্টর ওমর ফারুক, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সভাপতি শাহিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জয় চন্দ্র শীল এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইয়াকুব আলী তুষার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী, অভিবাভক,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

অনুষ্ঠনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তোমাদের সবাইকে জীবনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হবে। জীবনের গন্তব্য সঠিক না রাখলে সফল হতে পারবে না। সফল হতে হলে পরিশ্রম ও পড়ার বিকল্প কিছুই নেই। একাডেমিক পড়ালেখার পাশাপাশি বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে। যে যত বেশি পরিশ্রম করবা সে তত দ্রুত জীবনের উন্নতি সাধন করতে পারবে। আমরা আজকে যারা এখানে অতিথি হিসেবে কথা বলতেছি সময়ের ব্যবাধানে তোমাদেরকে এখানে আসতে হবে, একদিন তোমাদেরকে এদেশ এগিয়ে নিতে হবে, দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন পূরণ করতে হলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন স্কুল থেকে আগত ও ২০২১ সালের বৃত্তি পরিক্ষায় উর্ত্তীণদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরন করা হয়।