দাউদকান্দিতে দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারে অর্ধকোটি টাকার ভারতীয় নিষিদ্ধ টেবলেট উদ্ধার
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দিতে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৪৫ হাজার মাদকজাতীয় ভারতীয় টেবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় পয়তাল্লিশ লাখ টাকা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্র জানায় , শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় ঢাকামুখী লেনে দূর্ঘটনার কবলে পড়ে একটি সিলভার রংয়ের প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ-১৯-৯৯১৭)।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ীর চালক যাত্রী কাউকে না পাওয়া যায়নি। পরে গাড়ীটি রেকারিংয়ের মাধ্যমে দাউদকান্দি হাইওয়ে থানার ডাম্পিং নিয়ে রাখা হয়। পরবর্তীতে গাড়ীটি ডাম্পিং থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত গাড়ীতে মাদকদ্রব্য আছে ।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের পিছনের ব্যাগ ডালা খুলে দেখা যায় ভিতরে সু-কৌশলে রক্ষিত সাদা পলিপ্যাকের উপরে কালো কস্টেপ মোড়ানো তিনটি পুটলি। খুলে দেখা যায় পোটলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ (Tapentadol Tablets 100 mg Tapal 100) সাড়ে চার হাজার পাতা প্রতি পাতায় দশটি করে টেবলেট। যার আনুমানিক মূল্য প্রায় পয়তাল্লিশ লাখ টাকা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি রাশেদ চৌধুরী জানান, দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারের ভিতর থেকে প্রায় পয়তাল্লিশ লাখ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ টেবলেট উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটির অজ্ঞাতনামা চালক ও যাত্রী পলাতক। তাদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে।