Tag Archives: বুড়িচংয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা গাজাসহ আটক-৩

কুমিল্লায় ৫ মাসে ৮ কোটি ৭২ লক্ষ টাকার মাদক উদ্ধার ও দেড় সহস্রাধিক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে পাঁচ মাসে ৩ হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ৭২ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এসময় ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাতক প্রচেষ্টা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সাড়ে পাচঁ মাসের অভিযানে জেলা পুলিশের এ মাইলফলক অর্জন করেন। জেলাব্যাপী মাদক উদ্ধারের ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রনের লক্ষে প্রতিটি থানায় আলাদা কর্ম-পরিকল্পনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বুড়িচংয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা গাজাসহ আটক-৩

 

বুড়িচং প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারি আটক। শুক্রবার (২৬ জুলাই) এসআই পুষ্প বরণ চাকমা ও এসআই রাজীব চন্দ্র করের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে বুড়িচং থানাধীন কামারখাড়া ও শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা করে ষোলনল ইউনিয়ন এলাকার ছয়ঘরিয়া এলাকার হালিম মিয়ার ছেলে মোঃ সারোয়ার কবির (৩০) ও একই এলাকার আঙ্গুর মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৩০) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অপর এক অভিযানে ১ কেজি গাজাসহ মহিলা মাদক ব্যবসায়ি শিখা আক্তার (২৮) কে আটক করা হয়। শিখা নেত্রকোনা জেলার সদর উপজেলার চকপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাদক ব্যবসায়িরা যত ক্ষমতাশালি বা যে দলেরই হোক তাদের ছাড় দেয়া হবে না। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক কারবারিদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহায়তা করারও আহ্বান জানান তিনি।