Tag Archives: ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অ‌ভিযান

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান শুনে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা লাপাত্তা

আনোয়ারুল ইসলাম ॥
করোনা ভাইরাসের প্রভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সারাদেশের ন্যায় গত কয়েকদিনে কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এছাড়া উপজেলার সদর বাজার, সাহেবাবাদ বাজার, চান্দলা বাজার, ষাইটশালা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকায় অতংক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।

সোমবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ও বালিনা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনে আসবেন শুনে ওই এলাকার বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে। এতে অল্প সময়ের মধ্যে জনশূন্য হয়ে পড়ে ওই বাজার গুলো।

এ ব্যাপারে দুলালপুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। এতে অধিকাংশ দোকান মালিকগণ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদলতে অর্থদন্ডে দন্ডিত হচ্ছে। তাই এ কারণেই ম্যাজিষ্ট্রেট আসার খবর শুনে বাজারের ব্যবসায়ীরা নিজ নিজ দোকনপাট বন্ধ করে বাড়ি চলে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারা করছে। এ ব্যাপারে সমগ্র উপজেলায় কঠোর নজরদারী করা হচ্ছে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে। যারা নিয়ম মেনে ব্যবসা করছেন তাদের কোনো জরিমানা করা হচ্ছে না। আমরা কেবল অসাধু ব্যবসায়ীদের আইন মেনে অর্থদন্ড দিচ্ছি। এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকছে। করোনা পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করেই আমরা বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাব।

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

 

আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টিপু মিয়া (৪২) নামের এক মাদক সেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা তাকে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী টিপু মিয়া (৪২) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে।

৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-ই কোম্পানী শশীদল বিওপির বিজিবি সুবেদার মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে শশীদল বিওপির বিজিবি সদস্যদের সহযোগিতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আশাবাড়ি এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল সেবন করে এবং এক বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রেখে টিপু মিয়া (৪২) মাতাল অবস্থায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সামনে পরে। তখন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে তাকে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতে টিপু মিয়াকে অবৈধ মাদক সেবন ও নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে ঘটনাস্থলেই ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় মাদক সেবন করে এবং নিজ হেফজতে মাদকদ্রব্য রেখে মাতলামী করার সময় বিজিবি সদস্যদের সহযোগিতায় সাজাপ্রাপ্ত আসামী টিপু মিয়াকে আটক করা হলে সে ভ্রাম্যামান আদালতের নিকট তার অপরাধ স্বীকার করে। পরে তাকে ঘটনাস্থলে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ঔষুধ ব্যবসায়িকে অর্থদন্ড

 

আনোয়ারুল ইসলাম :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে নানা অনিয়মের কারণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই ঔষুধ ব্যবসায়ি প্রতিষ্ঠানকে নগদ অর্থদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা এই অভিযান পরিচালনা করেন।

সরজমিনে ঘুরে এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা। এসময় তিনি ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজারের মা মেডিকেল হল ও ঐশি মেডিকেল হল উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এ সময় সাথে ছিলেন উপজেলা স্যানিটারী পরিদর্শক পারভীন সুলতানা থানার এস আই সাইফুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল।

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অ‌ভিযান, ২১ হাজার টাকা জরিমানা আদায়

মাছুম কামালঃ
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার ব্রাহ্মণপাড়া‌ উপ‌জেলার চান্দলা বাজ‌া‌রে একটি তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

বুধবার দুপুরে জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে খা‌দ্যে মানব স্বা‌স্থ্যের জন্য ক্ষ‌তিকর কে‌মিক্যাল মেশা‌নোর অ‌ভি‌যো‌গে চান্দলা বাজারের মেসার্স বিস‌মিল্লাহ হো‌টেল ও সুইটমিট‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা ও অর্ধ মণ মি‌ষ্টি ধ্বংস করা হয়।

এসময় দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় বাজারের আল হেলাল ষ্টোর‌কে ৩ হাজার  টাকা, আব্দুল ওয়া‌হেদ ষ্টোর‌কে ৫ হাজার টাকা, মা‌য়ের দোয়া ষ্টোর‌কে ১ হাজার টাকা, ভাই ভাই ষ্টোর‌কে ২ হাজার টাকা ও মা‌নিক ষ্টোর‌কে ২ হাজার টাকাসহ ছয় প্র‌তিষ্ঠান‌কে প্রশাস‌নিক ব্যবস্থায় মোট ২১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও এসআই আ: কুদ্দু‌সের নেতৃ‌ত্বে ব্রাহ্মণপাড়া থানা পু‌লি‌শের এক‌টি টিম এ কাজ‌ে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।